বিপিএলের মাঠে ঢাকার মালিক শাকিব!

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) শুরু হয়েছে। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মালিক হয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

প্রথমদিন রংপুর রাইডার্সের বিপক্ষে সন্ধ্যায় তার টিমের খেলা মিরপুর স্টেডিয়ামে। নিজের দলের খেলা দেখতে মাঠে থাকছেন শাকিব খান।

বিপিএলের ১১তম আসরে ঢাকা ফ্র্যাঞ্চাইজি কিনেছেন শাকিব খান। সিনেমা নিয়ে ব্যস্ততার পাশাপাশি ঢাকা ক্যাপিটালস দলটির মালিকানা থাকার কারণে মাঠেও সময় দিতে হচ্ছে তাকে।

গত অক্টোবরে সোনারগাঁও হোটেলের বলরুমে অনুষ্ঠিত বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ঢাকা ক্যাপিটালসের টেবিলে আলো ছড়িয়েছেন শাকিব।

বিপিএল প্লেয়ার্স ড্রাফটের দিন ক্রিকেটে আসা নিয়ে শাকিব খানও উচ্ছ্বাস দেখিয়েছেন। শাকিব জানিয়েছেন, বিপিএলে সিনেমা-ক্রিকেটের যে মেলবন্ধন হতে চলেছে, সেটি রীতিমতো একটা বিস্ফোরণ!

সাংবাদিকদের তিনি বলেন, আমি সব সময় চেয়েছি, ফিল্ম আর ক্রিকেট কীভাবে একসঙ্গে কাজ করতে পারে এবং একসঙ্গে চলতে পারে। সিনেমার থ্রিল, রোমান্স আর ক্রিকেট মাঠের এক্সাইটমেন্ট—এই দুই মহাশক্তি একসঙ্গে মিলে গেলে একটা মহাবিস্ফোরণ হতে পারে; রচিত হতে পারে একটা মহাকাব্য। আমরা ক্রিকেটকে ভালোবাসি। আমরা সব সময় বাংলাদেশের ক্রিকেটের উত্থান চেয়েছি। বাংলাদেশের সিনেমা যেমন আমাদের, বাংলাদেশের ক্রিকেটও আমাদের।’

বিপিএলে দল গড়ার ঘোষণার পর থেকে দেশ ও বিদেশ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান শাকিব খান। তিনি বলেন, ‘আমরা বিপিএলে দল করার ঘোষণার পর থেকে দেশে-বিদেশে থাকা বাংলাদেশি ক্রিকেটের দর্শক, সিনেমার দর্শক—এই দুইয়ে মিলে যেন একটা মহাবিস্ফোরণ হয়েছে।’

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিপিএলের মাঠে ঢাকার মালিক শাকিব!

আপডেট সময় ১১:২৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪