শিরোনাম :

জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে : মির্জা ফখরুল

ফাইল ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে।

আজ মঙ্গলবার (২০ মে) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের যৌথ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিভাজনের রাজনীতি শুরু করেছে একটি মহল। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশকে অস্থিতিশীল করতেই সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটানো হয়েছে। এমতাবস্থায় বিএনপিকে সতর্ক থাকতে হবে বলে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন।’

এ ছাড়া সীমান্তের ওপার থেকে যে ষড়যন্ত্র চলছে, সে ব্যাপারেও সজাগ থাকতে আহ্বান জানান মির্জা ফখরুল।

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনের কর্মসূচি শুরু হবে আগামী ২৫ মে থেকে। এর মধ্যে ২৭ ও ২৮ মে ঢাকায় হবে তারুণ্যের সমাবেশ। ২৯ মে বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আর ৩০ মে সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নেতাকর্মীরা।

জনগণের কথা ভেবে এই মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে : ফারুক

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে : মির্জা ফখরুল

আপডেট সময় ০৭:১৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫