শিরোনাম :
 বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত পোশাকশ্রমিকের মজুরি: ২২ হাজারে অনড় শ্রমিক, ১৫,৭০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে প্রথমবার একসঙ্গে তিন বাহিনীর বিশেষ মহড়ায় প্রধানমন্ত্রী হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির যুক্তরাষ্ট্রেকে ‘সাত শর্ত’ ইরানের শুটিংয়ের সকালেই থেমে গেলেন অভিনেতা সোহেল খান, বগুড়ায় শেষ নিঃশ্বাস রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত, বাড়বে শীতের অনুভূতি রুশ জাহাজে ড্রোন হামলা, কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার

কোটাবিরোধীদের ৬৫ সদস্যের কমিটি ঘোষণা

বাংলা ব্লকেড পালন করছেন কোটাবিরোধীরা। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে এই কর্মসূচি পালনে গঠন হয়েছে ৬৫ সদস্যের কমিটি। আজ সোমবার (৮ জুলাই) আন্দোলনকারীরা দুপুর ২টার দিকে এ কমিটি গঠনের কথা গণমাধ্যমকে জানান।

আন্দোলনকারীরা জানান, কোটাবৈষম্যের বিরুদ্ধে ও স্থায়ী সমাধানের দাবিতে আন্দোলন সফলের জন্য সারা দেশের প্রতিনিধিদের নিয়ে ৬৫ সদস্যবিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো।’ এদের মধ্যে সমন্বয়ক হিসেবে রয়েছে ২৩ জনের নাম। বাকিরা সহসমন্বয়ক। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিদের নাম রয়েছে এই কমিটিতে।

২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিতে ১ জুলাই থেকে টানা আন্দোলনে আছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। যদিও গতকাল থেকে তারা এক দফায় নেমে আসেন। শনিবার ঘোষণায় এই আন্দোলনের নাম দেন ‘বাংলা ব্লকেড’। একইসঙ্গে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচিও পালন করছেন তারা।

গতকাল রোববার স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা। এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক-মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজও শিক্ষার্থীদের এ কর্মসূচি চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

আরো পড়ুন : শাহবাগ থেকে ফার্মগেট অভিমুখে বাংলা ব্লকেড, সড়কে যানজট

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

 বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কোটাবিরোধীদের ৬৫ সদস্যের কমিটি ঘোষণা

আপডেট সময় ০৮:৫৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪