শিরোনাম :
সায়েন্সল্যাবে দুই কলেজের সংঘর্ষে রণক্ষেত্র সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর, প্রতিবাদে সাদিয়া আয়মান শাকিব খানের ‘প্রিয়তমা’ এবার জিতের দেশে একদিনে ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, ভর্তি ১৪৩২ জন অগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি দেড় হাজারের কাছাকাছি জাসদ কার্যালয়ে ‘গোপন বৈঠক’ আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ আগের দুই সরকারের গাফিলতিতে হামে বহু শিশুর প্রাণহানি ঘটেছে : স্বাস্থ্যমন্ত্রী পারমাণবিক কর্মসূচিতে ছাড় নয়, হরমুজ প্রণালি খুলতে রাজি ইরান

মঠবাড়িয়া উপজেলা বিএনপির সংবাদ সন্মেলন 

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র আহবায়াক মোঃ রুহুল আমীন দুলাল ও পৌর বিএনপির আহবায়ক কেএম হুমায়ুন কবিরের বিরুদ্ধে দৈনিক মানব জমিন ও দৈনিক  বাংলাদেশ প্রতিদিন এবং অন্যান্য পত্রিকায় ও বিভিন্ন মিডিয়ায় ৫ সেপ্টেম্বর ২৪’ প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আয়োজনে মঠবাড়িয়া প্রেস ক্লাবে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সন্মেলনে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলাল লিখিত বক্তব্যে বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে হামলা ও অসংখ্য  মিথ্যে মামলার শিকার হয়ে বার বার কারাবরণ করেছি। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার দিন আমি ঢাকায় ছিলাম। পরে মঠবাড়িয়া এসে নিরলসভাবে প্রতিদিন প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডে শান্তি শৃঙ্খলা রক্ষায় উপজেলা বিএনপি উদ্যোগে প্রায় শতাধিক সভা- সমাবেশ করেছি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছি। অথচ বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক মানব জমিন পত্রিকার মতো প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক  দুটি পত্রিকায় আওয়ামী লীগের মদনপুষ্ট একটি কায়েমী স্বার্থান্বেষী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি অসত্য, কাল্পনিক ও মনগড়া সংবাদ পরিবেশন করে আমার ও পৌর বিএনপির আহবায়কের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছেন। আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক।দেশনায়ক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার আদেশ-নির্দেশ পালন করে সংগঠন পরিচালনা করছি।
এ সময় পৌর বিএনপি আহবায়ক আলহাজ্ব কেএম  হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সালাউদ্দিন ফারুক, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন ফারাজি, বিএনপি নেতা মাহবুবুল ইসলাম নান্না সহ ইউনিয়ন ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,বৈষম্য বিরোধী ছাত্র অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলাল ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব কেএম হুমায়ুন কবির এর বিরুদ্ধে বাস কাউন্টার, ডায়াগষ্টিক সেন্টার ও জমি দখল, থানা নিয়ন্ত্রণ করা সহ নানা অভিযোগে দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক মানব জমিন ও বিভিন্ন মিডিয়ায় ৫ সেপ্টেম্বর সংবাদ প্রকাশিত হয়।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সায়েন্সল্যাবে দুই কলেজের সংঘর্ষে রণক্ষেত্র

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পারমাণবিক কর্মসূচিতে ছাড় নয়, হরমুজ প্রণালি খুলতে রাজি ইরান

২৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মঠবাড়িয়া উপজেলা বিএনপির সংবাদ সন্মেলন 

আপডেট সময় ০৮:০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র আহবায়াক মোঃ রুহুল আমীন দুলাল ও পৌর বিএনপির আহবায়ক কেএম হুমায়ুন কবিরের বিরুদ্ধে দৈনিক মানব জমিন ও দৈনিক  বাংলাদেশ প্রতিদিন এবং অন্যান্য পত্রিকায় ও বিভিন্ন মিডিয়ায় ৫ সেপ্টেম্বর ২৪’ প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আয়োজনে মঠবাড়িয়া প্রেস ক্লাবে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সন্মেলনে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলাল লিখিত বক্তব্যে বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে হামলা ও অসংখ্য  মিথ্যে মামলার শিকার হয়ে বার বার কারাবরণ করেছি। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার দিন আমি ঢাকায় ছিলাম। পরে মঠবাড়িয়া এসে নিরলসভাবে প্রতিদিন প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডে শান্তি শৃঙ্খলা রক্ষায় উপজেলা বিএনপি উদ্যোগে প্রায় শতাধিক সভা- সমাবেশ করেছি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছি। অথচ বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক মানব জমিন পত্রিকার মতো প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক  দুটি পত্রিকায় আওয়ামী লীগের মদনপুষ্ট একটি কায়েমী স্বার্থান্বেষী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি অসত্য, কাল্পনিক ও মনগড়া সংবাদ পরিবেশন করে আমার ও পৌর বিএনপির আহবায়কের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছেন। আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক।দেশনায়ক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার আদেশ-নির্দেশ পালন করে সংগঠন পরিচালনা করছি।
এ সময় পৌর বিএনপি আহবায়ক আলহাজ্ব কেএম  হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সালাউদ্দিন ফারুক, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন ফারাজি, বিএনপি নেতা মাহবুবুল ইসলাম নান্না সহ ইউনিয়ন ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,বৈষম্য বিরোধী ছাত্র অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলাল ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব কেএম হুমায়ুন কবির এর বিরুদ্ধে বাস কাউন্টার, ডায়াগষ্টিক সেন্টার ও জমি দখল, থানা নিয়ন্ত্রণ করা সহ নানা অভিযোগে দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক মানব জমিন ও বিভিন্ন মিডিয়ায় ৫ সেপ্টেম্বর সংবাদ প্রকাশিত হয়।
আরো পড়ুন : মঠবাড়িয়া বিরোধীয় জমিতে মুজিব কেল্লা, আদালতে মামলা 

Share this news as a Photo Card