সিরাজগঞ্জ জেলা বিএনপি ও জেলা সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে গত ২৬ সেপ্টেম্বর, শনিবার সিরাজগঞ্জে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম কারেন্ট বক্তব্য প্রদান কালে বলেন, কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা যথাযথভাবে প্রতিহত করা হবে।
আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর নির্যাতন-নিপীড়নের শিকার এই নেতা আরো বলেন দেশব্যাপী চলমান পরিস্থিতিকে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা হিসেবে অভিহিত করে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
চলমান বার্তা ডেস্ক : 
























