তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ ডিগ্রি

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তাপমাত্রা দিন দিন কমছে। বাড়ছে শীত। আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এ জেলার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

উত্তরের হিমেল হাওয়া এ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার কারণে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। কমছে তাপমাত্রার পারদ। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত শিশির বিন্দু পড়ছে, ঢেকে থাকছে কুয়াশার চাদরে। এছাড়া শীতকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠতে শুরু করছে পিঠা, শীতবস্ত্রসহ বিভিন্ন দোকান৷ শীতের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যাও।

আবহাওয়া অফিস বলছে, হিমালয়ের অনেক কাছাকাছি হওয়ার কারণে এ জেলায় হিমালয়েট হিম বাতাস বয়ে যাচ্ছে। যার কারণে তাপমাত্রার পারদ ওঠানামা করছে। তবে তাপমাত্রা আগামী কয়েক দিনের মধ্যে আরও হ্রাস পাবে বলেও জানিয়েছে সংস্থাটি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, আজকে সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের এই এলাকায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। তবে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

রংপুরে ছেঁয়ে গেছে চায়না দুয়ারী জাল

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ ডিগ্রি

আপডেট সময় ১২:০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪