পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত -১

মোঃ হামিদুর রহমান লিমন, বিশেষ প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের সহযোগী নিহত হয়েছেন।
২৬ মে রোববার  সকালে উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া (ডাকঘর) নামক এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন মিয়া (৪০) পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের হায়দার মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান  বলেন, রবিবার সকালে গাইবান্ধা থেকে অরিন পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি ডাকঘর নামক এলাকায় পৌঁছালে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসটির হেলপার সুমন মিয়া মারা যান। তবে এ ঘটনায় আর কেউ আহত হয়নি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বলেন, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসটির হেলপারের মরদেহ তাঁর স্বজনেরা বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত -১

আপডেট সময় ০৮:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
মোঃ হামিদুর রহমান লিমন, বিশেষ প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের সহযোগী নিহত হয়েছেন।
২৬ মে রোববার  সকালে উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া (ডাকঘর) নামক এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন মিয়া (৪০) পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের হায়দার মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান  বলেন, রবিবার সকালে গাইবান্ধা থেকে অরিন পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি ডাকঘর নামক এলাকায় পৌঁছালে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসটির হেলপার সুমন মিয়া মারা যান। তবে এ ঘটনায় আর কেউ আহত হয়নি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বলেন, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসটির হেলপারের মরদেহ তাঁর স্বজনেরা বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
আরো পড়ুন : গাইবান্ধায় দুই যুগ ধরে বন্ধ ৫ রেলস্টেশন

Share this news as a Photo Card