শিরোনাম :
ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর ফার্মগেটের মসজিদ থেকে আটক ৫ জঙ্গি কারাগারে কালোটাকা ও মূল্যস্ফীতি ঠেকাতে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী ককটেল ফাটিয়ে সংকট তৈরি সম্ভব নয়, বললেন উপদেষ্টা জাহেদ প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির তেলের পর নতুন চাপ বাসভাড়া কি.মি. এ বাড়ল ১৭ পয়সা জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের ঐতিহাসিক উপস্থিতি রাশিয়ায় নির্বাচনে পুতিনের দলের রেকর্ড ভূমিধস জয় সব প্রতিপক্ষের বিপক্ষে গোল, নতুন রেকর্ড হল্যান্ডের

ভারত- বাংলা ছিটমহল বিনিময়ের ১০ বছর পর ঘর হারিয়ে দিশেহারা ওসমান পরিবার

২০১৫ সালের ঐতিহাসিক ছিটমহল বিনিময়ের মাধ্যমে নতুন নাগরিকত্ব ও উন্নত জীবনের স্বপ্ন দেখেছিলেন কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের ১৪৯ এলংমারী ছিটমহলের বাসিন্দা মোঃ ওসমান গণি। কিন্তু এক দশক পূর্ণ হওয়ার আগেই সেই স্বপ্ন আজ অনিশ্চয়তা, দুঃস্বপ্ন ও আতঙ্কে পরিণত হয়েছে। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের দিনহাটার নাজিরহাট মশালডাঙ্গা এলাকায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে তার পরিবার।
পারিবারিক সূত্রে জানা যায়, মোঃ মহির উদ্দিনের ছেলে ওসমান গণি ছিটমহল বিনিময়ের সময় ভারতকে বেছে নেন এবং ২০১৫ সালের ২২ নভেম্বর স্বপরিবারে সেখানে পাড়ি জমান। প্রথমদিকে ভারত সরকার তাদের দিনহাটা কৃষি মেলা প্রাঙ্গণে প্রায় পাঁচ বছর পুনর্বাসন করে রাখে। পরে হিমগড় এলাকায় সরকারি ফ্ল্যাট দেওয়া হলেও, পরবর্তীতে তারা নিজ উদ্যোগে নাজিরহাট মশালডাঙ্গায় জমি কিনে বাড়ি নির্মাণ করেন। তবে সম্প্রতি তাদের সেই বসতভিটা অনিরাপদ হয়ে উঠেছে। পরিবারের অভিযোগ, তৃণমূল সরকারের সময় থেকে তারা দফায় দফায় হামলা ও হয়রানির শিকার হচ্ছেন।
সর্বশেষ গত ৪ মে প্রাদেশিক সরকার নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
ওইদিন বিকেল ৪টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেছেন
পরিবারের সদস্যরা।
তারা দাবি করেন, হামলাকারীরা রাজনৈতিকভাবে প্রভাবিত একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত এবং হামলার সময় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্রও লুট করে নেওয়া হয়েছে বলে জানান তারা। বর্তমানে পুরো পরিবারটি চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
নতুন দেশে নিরাপদ আশ্রয়ের যে স্বপ্ন নিয়ে তারা গিয়েছিলেন, তা এখন ভেঙে চুরমার হয়ে গেছে। স্থানীয় প্রশাসনের কাছ থেকে কার্যকর কোনো সহায়তা না পাওয়ার অভিযোগও তুলেছেন তারা। এমন পরিস্থিতিতে, ওসমান গণির পরিবার ভারত ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সব প্রতিপক্ষের বিপক্ষে গোল, নতুন রেকর্ড হল্যান্ডের

২২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভারত- বাংলা ছিটমহল বিনিময়ের ১০ বছর পর ঘর হারিয়ে দিশেহারা ওসমান পরিবার

আপডেট সময় ০৫:১৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬