ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সলঙ্গা বাজারে জেলা ভোক্তা অধিদপ্তর ও টাস্কফোর্সের অভিযান

রায়গঞ্জ উপজেলা প্রশাসন এবং র‍্যাব-১২ এর সহযোগিতায় আজ বেলা ১১:৩০ মিনিটে সলঙ্গা বাজারে জেলা ভোক্তা অধিদপ্তর কর্তৃক টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।

মো: সোহেল শেখ, সহকারী পরিচালক, সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের নেতৃত্বে অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদন, দই এ মোড়ক ব্যবহার না করা যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আলিম হোটেল এন্ড মিষ্টান্ন ভাণ্ডারকে ৩০,০০০ টাকা এবং এভারগ্রীণ প্লাসকে ১০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।

এছাড়াও ভোজ্য তেল ও এলপিজি গ্যাসের দোকানে বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক। জনস্বার্থে অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সলঙ্গা বাজারে জেলা ভোক্তা অধিদপ্তর ও টাস্কফোর্সের অভিযান

আপডেট সময় ০৮:২৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬