শিরোনাম :
নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়:আইনমন্ত্রী মাত্র ২৫ কোটি বাজেটে ৩১২ কোটির রেকর্ড আয়! ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী বিপিএল দুর্নীতি: আরও দুই কর্মকর্তাকে সাময়িক নিষেধাজ্ঞা আসিফ মাহমুদের অর্থপাচার ও দুর্নীতি, দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক ৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র টিসিবিতে এআই মনিটরিং, ডিলার নিয়োগও হবে অনলাইন লটারীতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল প্রত্যাহার ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ধোঁয়াশা

আবারও হরমুজ প্রণালিতে বন্ধ জাহাজ চলাচল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নৌ অবরোধের ঘোষণা করার পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা লয়েডস লিস্ট।

প্রতিষ্ঠানটি জানায়, অবরোধ ঘোষণার পরপরই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেমে যায়, এমনকি কিছু জাহাজ মাঝপথ থেকে ফিরে গেছে। খবর আল জাজিরার।

স্থানীয় সময় রোববার (১২ এপ্রিল) পর্যন্ত সীমিত আকারে হলেও প্রণালি দিয়ে জাহাজ চলাচল অব্যাহত ছিল। তবে তা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম ছিল।

লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, শনিবার (১১ এপ্রিল) জাহাজ চলাচল কিছুটা বেড়েছিল। কারণ, শিপিং কোম্পানিগুলো যুদ্ধবিরতির সুযোগ নিয়ে মধ্যপ্রাচ্য উপসাগর থেকে কিছু জাহাজ সরিয়ে নেওয়ার ঝুঁকি নিতে শুরু করেছিল।

কিন্তু ট্রাম্পের নৌ অবরোধের ঘোষণা আসার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। বর্তমানে প্রণালি দিয়ে সব ধরনের নৌ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।

প্রতিবেদন অনুযায়ী, অন্তত দুটি জাহাজ প্রণালি পেরিয়ে বের হওয়ার পথে ছিল, সেগুলোও দিক পরিবর্তন করে ফিরে গেছে।

এই পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ হরমুজ প্রণালী বিশ্বে তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়ে থাকে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ধোঁয়াশা

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আবারও হরমুজ প্রণালিতে বন্ধ জাহাজ চলাচল

আপডেট সময় ১১:১৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬