মিয়ানমারে মুক্তি পাচ্ছে অং সান সু চি সহ ৫ হাজার ৮৬৪ বন্দি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাধারণ ক্ষমার আওতায় ১৮০ জন বিদেশিসহ মোট ৫ হাজার ৮৬৪ জন বন্দিকে মুক্তি দেবে দেশটির সামরিক বাহিনী।

রয়টার্স লিখেছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে অস্থিরতা চলছে।

জান্তা সরকার অভ্যুত্থানবিরোধী প্রতিবাদ সহিংসভাবে দমন করতে শুরু করলে দেশটিজুড়ে সশস্ত্র এক বিদ্রোহ ছড়িয়ে পড়ে।

জান্তা সরকার এই বছর নির্বাচন করবে বলে জানিয়েছে। তবে বিরোধী দলগুলো এই পরিকল্পনাকে প্রতারণা বলে ব্যাপকভাবে নিন্দা প্রকাশ করেছে।

সামরিক জান্তার হাতে বন্দিদের মধ্যে এখনো দেশটির সাবেক নেত্রী নোবেল বিজয়ী অং সান সু চিও রয়েছেন।

৭৯ বছর বয়সী এই নেত্রী নির্বাচনে জালিয়াতি থেকে শুরু করে দুর্নীতির দায়ে ১৪টি ফৌজদারি অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মিয়ানমারে মুক্তি পাচ্ছে অং সান সু চি সহ ৫ হাজার ৮৬৪ বন্দি

আপডেট সময় ১১:৫৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫