শিরোনাম :

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ফাইল ফটো

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের বিষয়ে ট্রাম্প যখন বিশ্বকে নানা ধরনের অনুমান করতে বাধ্য করছেন তখন হোয়াইট হাউজে চলছে অন্য ধরনের প্রস্তুতি। যুক্তরাষ্ট্র ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন সূত্র তথ্য দিয়েছে। ওয়াশিংটন ডিসিতে এ ধরনের পদক্ষেপের প্রস্তুতি চলছে বলেও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। খবর আল জাজিরার।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা আগামী দিনে ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে বলা হয়েছে, এটা ইঙ্গিত দিচ্ছে যে, তেহরানের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য অবকাঠামোগতভাবে প্রস্তুতি চলছে।

লোকজন বলছে যে, পরিস্থিতি এখনও বিকশিত হচ্ছে এবং পরিবর্তিত হতে পারে, তাদের মধ্যে কেউ কেউ সম্ভাব্য হামলার পরিকল্পনার দিকে ইঙ্গিত করেছেন। এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি ফেডারেল সংস্থার শীর্ষ নেতারাও আক্রমণের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন।

এদিকে ইসরায়েল এবং ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিরোধিতা করে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ চলছে। ট্রাম্প প্রশাসন এই সংঘাতে আরও গভীরভাবে জড়িয়ে পড়ছে যার বিরোধিতা করেছেন বিক্ষোভকারীরা। তারা আহ্বান জানিয়েছেন যে, মার্কিন প্রশাসন যেন এই সংঘাতে আরও গভীরভাবে সম্পৃক্ত না হয়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের আলোচকরা হোয়াইট হাউজে আসার ইঙ্গিত দিয়েছেন। যদিও তার মতে, এটা কঠিন। তিনি বলেন, তিনি নিশ্চিত নন যে সংঘাত কতটা দীর্ঘ হবে, কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে।

খুব সাধারণ দুটি শব্দ- নিঃশর্ত আত্মসমর্পণের কথা উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন ইরানের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য খারাপ। হোয়াইট হাউজের নর্থ লনে হোয়াইট হাউজ সংবাদদাতাদের সঙ্গে কথা বলেছেন তিনি।

তবে তিনি ইরানের ঘটনায় যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার প্রশ্ন দ্রুত বাতিল করে দেন। তিনি একবার বলছেন, আমি তা বলতে পারি না। আবার বলেছেন, আমি করতেও পারি, নাও করতে পারি।

ইরান আত্মসমর্পণ করে না; শাস্তি পেতে হবে ইসরায়েলকে : খামেনি

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১১:০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫