জানা যায়, পৌরসদরের দড়ি চরিয়াকোনা এলাকায় মাসুদুজ্জামান বাবুর এসবিএইচ নামে ইটভাটাটিকে ৫ লক্ষ টাকা জরিমানা, ভবিষ্যতে চালু না করার জন্য মুচলেকাসহ ইটপোড়ানোর সরঞ্জাম ও চিমনি বন্ধ করা হয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা চিমনি ও চুল্লির আগুণ নেভাতে সহযোগিতা করেন।
শিরোনাম :
কটিয়াদিতে অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
-
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় ০৫:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- 290
কিশোরগঞ্জের কটিয়াদীতে পৌর এলাকায় অবস্থিত একটি ইটভাটাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বন্ধ করে দিয়েছে প্রশাসন। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হয়।
জানা যায়, ২০১৩ সালের ইট ভাটা স্থাপন আইন ভঙ্গ করে ২০১৬ সাল থেকে ইটভাটাটি পরিচালনা করছিলেন এলাকায় পাকিস্থানী বাবু নামে পরিচিত এক ব্যক্তি। বিগত সময়ে উপজেলা প্রশাসন বিষয়টি জেনেও রহস্যজনক কারনে ব্যবস্থা নেয়নি। অবশেষে জেলা প্রশাসক ফৌজিয়া খানের নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বন্ধ করা হয় ইটভাটাটি।
ট্যাগস
ঢাকা বিভাগ
জনপ্রিয় সংবাদ

















