জকিগঞ্জে পারফরমেন্স বেজড গ্র‍্যান্টস স্কিমে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

পারফরমেন্স বেজড গ্র‍্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGS) স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩১ জুলাই (বৃহস্পতিবার) জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জকিগঞ্জ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের লেইস প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ মামুন মিয়া এবং সিলেট জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার তোফায়েল আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মৌলুদুর রহমান।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জকিগঞ্জ গার্লস হাইস্কুলের শিক্ষার্থী রিফাত সানজিদা নাবিলা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিদের মধ্যে বক্তব্য রাখেন জকিগঞ্জ গার্লস হাইস্কুলের সভাপতি ইমরান আহমদ। প্রতিষ্ঠান প্রধানদের পক্ষে বক্তব্য রাখেন হাফসা মজুমদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাসুক আহমদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাব্বির আহমদ।

অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে ১০ হাজার ও ২৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ পরিচালনা কমিটি এবং অন্যান্য ক্যাটাগরিতেও পুরস্কার প্রদান করা হয়ে থাকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যগণ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক রূপালি বাংলাদেশের জকিগঞ্জ প্রতিনিধি আব্দুল মুকিত এবং দৈনিক আমার দেশ পত্রিকার জকিগঞ্জ প্রতিনিধি এখলাসুর রহমান।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক বাস্তবায়িত মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (SEDP) এর আওতায় এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এই স্কিমটি পরিচালিত হচ্ছে, যা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জকিগঞ্জে পারফরমেন্স বেজড গ্র‍্যান্টস স্কিমে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫