শিরোনাম :
স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখলচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আবর্জনা মুক্ত দেশ গড়তে সহযোগিতা প্রত্যাশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা বেনজীর আহমেদের জামিন বাতিলের প্রক্রিয়া শুরু বেনজীরকে ফেরাতে সরকারের প্রক্রিয়া শুরু, জানালেন উপদেষ্টা ঢাকার চারপাশের নৌপথ সচলে প্রধানমন্ত্রীর নির্দেশ ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, কার্যকর আজ সন্ধ্যা থে ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

শোভাযাত্রায় ২৮ জাতিগোষ্ঠীর মিলনমেলা

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের লক্ষ্যে আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। প্রায় দেড় ঘণ্টার এই শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি যুক্ত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

চারুকলা অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো এই শোভাযাত্রায় অংশ নেন ২৮টি জাতিগোষ্ঠীর মানুষ। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ছিল- মারমা, ম্রো, চাকমা, খুমি ত্রিপুরা, পাঙখুয়া, রাখাইন, মনিপুরী, খাসিয়া, চা জনগোষ্ঠীসহ অনেকে।

শোভাযাত্রাটি সকাল ৯টা ৫ মিনিটে চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষাকেন্দ্র ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রায় বাংলার পুরোনো ঐতিহ্যকে উপস্থাপন করা হয় নানাভাবে। জেলে-কামার-কুমারদের উপস্থাপন করা হয়।

এবারের শোভাযাত্রায় ছোট, বড়, মাঝারি মিলে ২১টি মোটিফ ছিল। মোটিফগুলোর মধ্যে ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি, বাঘ, মাছ, পুতুল, পালকি, পানি লাগবে, ৩৬ জুলাই, তরমুজের ফালি।

এছাড়া পাঁচটি পটচিত্রও দেখা যায়। পটচিত্রগুলোর মধ্যে ছিল- পটচিত্র আকবর, পটচিত্র বেহুলা, গাজীর পট, পটচিত্র বনবিবি, পটচিত্র বাংলাদেশ ইত্যাদি।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শোভাযাত্রায় ২৮ জাতিগোষ্ঠীর মিলনমেলা

আপডেট সময় ১২:২৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫