ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহীদদের স্মরণে বিএনপির মৌন মিছিল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় রাজধানীতে দোয়া এবং মৌন মিছিল কর্মসূচি পালন করেছে বিএনপি।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এ মৌন মিছিল শুরু হয়। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, মহানগর নেতা ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক দল দক্ষিণের নেতা নজরুল ইসলাম প্রমুখ।

জুমার নামাজের পর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন।

আব্দুস সাত্তার পাটোয়ারী জানান, মৌন মিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, মৌচাক হয়ে রামপুরা আবুল হোসেন মোড় পর্যন্ত গিয়েই শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো ব্যাজ ধারণ করেন।

চেয়েছিলাম ডেমেক্রোসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি: সালাহউদ্দিন আহমদ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

জুলাই শহীদদের স্মরণে বিএনপির মৌন মিছিল

আপডেট সময় ০৬:২৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫