শিরোনাম :
সুন্দরবনে বিষ প্রয়োগ, পশ্চিম বিভাগে ১০ মাসে মামলা ৪০৩টি স্টেশনে দাঁড়িয়ে থাকা এক্সপ্রেস ট্রেনে আগুন ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালালেন হত্যা মামলার আসামি শনিবার ছেলের জন্ম, সোমবার ছয়তলার ছাদ থেকে পড়ে মারা গেলেন বাবা হাসিনা দেশে ফিরলেই আইনগত প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে : চিফ প্রসিকিউটর স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর ওপেনার সংকটে নতুন পরীক্ষা বিজ্ঞান কূটনীতির হাত ধরে অভিন্ন ভিত্তির খোঁজে বিশ্ব বিজ্ঞান দিবস ইরানের হুমকির মুখে ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

চীনের অর্থায়নে ১০০০ শয্যার হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবীতে মানববন্ধন

সুবিধাবঞ্চিত উত্তরের জেলা পঞ্চগড়ের চিকিৎসা খাতের বৈষম্য দূরীকরণে চীনের অর্থায়নে ১০০০ শয্যার প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবীতে পঞ্চগড়ের আটোয়ারীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার ( ১৮ এপ্রিল) জুম্মা বাদ বেলা ২ টার দিকে আটোয়ারী উপজেলাবাসীর ব্যানারে ফকিরগঞ্জ বাজরের গোলচত্বরে (ট্রাফিক মোড়) ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ শাহাজাহান, সোনালী ব্যাংক কর্মকর্তা সুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য আরাফাত, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ রাসেল ইসলাম, স্বেচ্ছাসেবক আবু হাসান বাবু, জাতীয় নাগরিক কমিটি উপজেলা শাখার সদস্য নওশাদ উন নবী লিয়ন, রাজিব রানা,ছাত্র অধিকার পরিষদ পঞ্চগড় জেলা সহ সভাপতি রবিউল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তরা বলেন, বরাবরই সকল ক্ষেত্রে পঞ্চগড় জেলা বৈষম্যের শিকার হয়ে আসছে। বৈষম্যের কারণে সারা দেশের মধ্যে পঞ্চগড় জেলায় চিকিৎসা সেবা সহ দৃশ্যমান কোন উন্নয়নমূলক কাজ হয়নি।

বক্তরা দৃঢ়তার সাথে বলেন, চীনের অর্থায়নে যে ১০০০ শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের প্রস্তাব রয়েছে, সেটি পঞ্চগড়ে স্থাপন করা হলে বাংলাদেশ ছাড়াও ভুটান, নেপাল ও চীনের শিক্ষার্থীরা এখানে এসে পড়াশোনা করতে পারবে এবং আন্তর্জাতিকমানের চিকিৎসা সেবার সুযোগ তৈরী হবে।

বক্তারা আরো বলেন, যদি এই হাসপাতালটি অন্য কোথাও স্থাপন করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং পঞ্চগড়ের সকল স্তরের মানুষ গণজমায়েতের মাধ্যমে ন্যায্য দাবির পক্ষে শক্ত অবস্থান নিবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে বিষ প্রয়োগ, পশ্চিম বিভাগে ১০ মাসে মামলা ৪০৩টি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

১০ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

চীনের অর্থায়নে ১০০০ শয্যার হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবীতে মানববন্ধন

আপডেট সময় ০৭:১৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫