দেশে ফিরলেন অপূর্ব

দেশে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে কর্মজীবন শুরু করেন এই অভিনেতা। ‘বড় ছেলে’ নাটকটির জন্য দর্শকদের মাঝে বেশি পরিচিত। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

গত সাত মাস যুক্তরাষ্ট্রে ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। সেখানে তাঁর স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা বসবাস করেন। গতকাল মঙ্গলবার ঢাকায় ফিরেছেন অভিনেতা।

তবে ফেরার খবরটি জানাননি পুত্র আয়াশকে। চুপিসারে ঘরে ফিরেই ঘুমন্ত আয়াশকে চমকে দেন অপূর্ব।

বাবা-ছেলের আবেগঘন মুহূর্তের ভিডিওটি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন অপূর্ব। ভিডিওর ক্যাপশনে অপূর্ব লিখেছেন, ‘ভালোবাসার চেয়ে বড় চমক আর কিছু নেই।’ ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

জানা গেছে, শিগগিরই শুটিংয়ে ফিরবেন অপূর্ব। অংশ নেবেন শিহাব শাহীনের নির্মাণে ‘গোলাম মামুন’-এর দ্বিতীয় সিজনের শুটিংয়ে। গত বছরের ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অপূর্ব। এর আগে ২০২১ সালেও দেশটিতে গিয়ে মাস দুয়েক থেকে এসেছিলেন অভিনেতা।

প্রচারণা ছাড়াই যেভাবে ব্লকবাস্টার হলো ‘সাইয়ারা’

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দেশে ফিরলেন অপূর্ব

আপডেট সময় ১০:৪৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫