শিরোনাম :
শাহজাদপুরে মাদক ব্যবসার অভিযোগে নারীর বাড়িতে ভাঙচুর, আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান পুলিশের ‘জুলাই চেতনা’ নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী লেভেল ক্রসিংয়ে মৃত্যুফাঁদ: প্রযুক্তি ও অব্যবস্থাপনার গোলকধাঁধায় রেলওয়ে ডোনাল্ড ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় পার্লামেন্টের ৫০ সদস্যের প্রধানমন্ত্রীর চীন সফর: ভারতের নজরদারি? সুখরঞ্জন বালি গুমের মামলা: গ্রেপ্তার সাবেক পুলিশ কর্মকর্তা ছেলেকে পাশে রেখে আমিরের ঘোষণা, ‘রোববার বিয়ে করছি’ ‘বাংলা কিউআর’-এর ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির চিত্র এলপিজির দাম কমল ৩৫৭ টাকা,১২ কেজির নতুন দাম হয়েছে ১ হাজার ৫২৮ টাকা।

মার্কিন নাগরিককে বিয়ে করেছেন জেমস

দীর্ঘ এক দশক পর ২০২৩ সালের জুনে আবার সংসার জীবনে ফিরেছিলেন বাংলা সংগীতের ইতিহাসে কিংবদন্তি পপ তারকা মাহফুজ আনাম জেমস। ২০১৪ সালে দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে বিচ্ছেদের পর ২০২৪ সালে বিয়ে করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে। বিয়ের পর নামিয়ার নামের সঙ্গে ‘আনাম’ যোগ করেন জেমস।

এই সংসারে চলতি বছরের জুনে নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁদের কোলজুড়ে আসে পুত্রসন্তান জিবরান আনাম।

বাবা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বললেন, ‘এ অনুভূতি অসাধারণ। এটা আসলে কীভাবে প্রকাশ করব, সে ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব—আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।’

২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে নামিয়ার সঙ্গে প্রথম দেখা হয় জেমসের। এটি কোনো কনসার্ট ছিল না, বরং একেবারেই আকস্মিক পরিচয়। সেখান থেকেই ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম ও বিয়ে। ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পরিবারের উপস্থিতিতে হয় তাঁদের বিয়ে। ২০২৫ সালের ৮ জুন ভোরে জন্ম নেয় জিবরান। জন্মের সময় জেমস ও পরিবারের অন্যান্য সদস্য ছিলেন পাশে। সন্তান জন্মের পর কিছুদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করে তাঁরা দেশে ফেরেন।

নামিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে। তিনি সেখানকার জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন।

ব্যক্তিজীবনে এর আগে আরও দুইবার বিয়ে করেছেন জেমস। তাঁর প্রথম স্ত্রী চলচ্চিত্র অভিনেত্রী রথি। ১৯৯১ সালে তাঁদের বিয়ে ও ২০০৩ সালে বিচ্ছেদ হয়। দ্বিতীয়বার বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় ও বিয়ে হয় ২০০০ সালে আমেরিকায়, বিচ্ছেদ ২০১৪ সালে। প্রথম সংসারে জেমসের একটি পুত্র ও একটি কন্যা এবং দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। রথি পরবর্তীতে নতুন করে বিয়ে করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

শাহজাদপুরে মাদক ব্যবসার অভিযোগে নারীর বাড়িতে ভাঙচুর, আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান পুলিশের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

এলপিজির দাম কমল ৩৫৭ টাকা,১২ কেজির নতুন দাম হয়েছে ১ হাজার ৫২৮ টাকা।

০২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মার্কিন নাগরিককে বিয়ে করেছেন জেমস

আপডেট সময় ০৮:০১:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫