শিরোনাম :
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টায় একটি চক্র: প্রধানমন্ত্রী তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমল, সমঝোতার পথে ইরান সড়কে একই নম্বরে একাধিক বাস, স্লিপার বাসে অসামাজিক কার্যকলাপ ও দুর্ঘটনায় মৃত্যুর মিছিল চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা “চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা

আর্চারিতে পদক এনে দিলেন কুলসুম

কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। বাংলাদেশের আর্চার কুলসুম আক্তার এই প্রবাদের যথার্থতা প্রমাণ করলেন আরেকবার। আর্মি স্টেডিয়ামে এশিয়ান আর্চারের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চতুর্থ সেট পর্যন্ত পিছিয়ে থাকলেও শেষ সেটে ঘুরে দাঁড়িয়ে পদক নিশ্চিত করেছেন কুলসুম।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আর্মি স্টেডিয়ামে কম্পাউন্ড নারী এককে চাইনিজ তাইপের আর্চার চেন সিরকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের এই আর্চার। এর আগে সেমিফাইনালে ভারতের পৃথিকা প্রদীপের কাছে হেরে ফাইনালের আশা ভঙ্গ হয়েছিল কুলসুমের।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও শুরুটা ভালো হয়নি কুলসুমের। হাড্ডাহাড্ডি লড়াই করলেও ২৯-৩০ ব্যবধানে পিছিয়ে থেকে প্রথম সেটে শেষ করেন কুলসুম। দ্বিতীয় ও তৃতীয় সেটে লড়াইটা আরও জমিয়ে তুলেন বাংলাদেশি এই আর্চার। এই দুই সেটই ড্র হয় ২৯-২৯ পয়েন্ট ব্যবধানে।

চতুর্থ সেটে এসে আবারও হতাশ হতে হয় তাকে। এই সেটে পিছিয়ে পড়েন ২৯-২৮ পয়েন্টে। তবে শেষ সেটে দারুণভাবে ঘুরে দাড়ান কুলসুম। হারার আগেই না হেরে দারুণ লড়াই করে তিন পয়েন্টে এগিয়ে থেকে এই সেট জয় করে পদক নিশ্চিত করেন কুলসুম।

এমন রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বসিত কুলসুম বলেন, ‘দিনের শেষটা খুব ভালো হয়েছে আমার। প্রথমে একটু নার্ভাস ছিলাম। ভেবেছিলাম হয়তো কিছুই পাব না। শেষ পর্যন্ত একটা পদক পেয়েছি। এটা সত্যি আনন্দের।’

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্মিলিত প্রচেষ্টায় উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আর্চারিতে পদক এনে দিলেন কুলসুম

আপডেট সময় ০৬:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫