অবশেষে অস্কার পেলেন টম ক্রুজ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • 181

হলিউডের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল ও জনপ্রিয় তারকা টম ক্রুজ পেলেন তার বহু প্রতীক্ষিত সম্মানসূচক অস্কার। মার্কিন বিনোদনভিত্তিক জনপ্রিয় ম্যাগাজিন ভ্যারাইটি ডটকম থেকে জানা যায়, রোববার (১৬ নভেম্বর) লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত গভর্নর্স অ্যাওয়ার্ডসে মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু টম ক্রুজের হাতে এই সম্মাননা তুলে দেন। পুরস্কার গ্রহণ করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি এই অভিনেতা। তিনি সিনেমার সঙ্গে সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানান।

টম ক্রুজ বলেন, সিনেমা আমাকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যায়। ভিন্নতা বুঝতে শেখায়, আবার আমাদের মিলও দেখায়। অন্ধকার হলে আমরা একসঙ্গে হাসি, কাঁদি, আশা করি এটাই সিনেমার শক্তি। ফিল্ম বানানো শুধু আমার কাজ নয়, এটা আমি কে তারই পরিচয়।

তিনি নিজের ছোটবেলার সেই অনুপ্রেরণার কথাও তুলে ধরে বলেন, ছোটবেলায় অন্ধকার সিনেমা হলে এক টুকরো আলো যখন পর্দায় ছড়িয়ে পড়ত, তখনই কল্পনার নতুন দিগন্ত খুলে যেত। সেই আলো তরঙ্গই জীবনের স্বপ্ন, চরিত্র নির্মাণ ও গল্প বলার ক্ষুধা জাগিয়ে তোলে। সেই আলোর পথে আমি আজও হাঁটছি।

প্রসঙ্গত, টম ক্রুজ এখন পর্যন্ত চারবার অস্কার মনোনয়ন পেয়েছেন। ১৯৮৯ সালের ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ও ১৯৯৬ সালের ‘জেরি ম্যাগুয়ার’-এর জন্য সেরা অভিনেতা, ১৯৯৯ সালের ‘ম্যাগনোলিয়া’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেতা এবং ‘টপ গান: ম্যাভেরিক’-এর প্রযোজক হিসেবে সেরা সিনেমার মনোনয়ন। তবে অনারারি অস্কার এবার তাকে নিয়ে গেল কিংবদন্তিদের কাতারে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অবশেষে অস্কার পেলেন টম ক্রুজ

আপডেট সময় ১১:৪৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫