সিনেমাকে ‘বিদায়’ জানালেন অনন্ত জলিল

গার্মেন্টস ব্যবসায়ী হিসেবেই অনন্ত জলিলের মূল পরিচয়। সাভারে প্রায় ১২ হাজার শ্রমিক নিয়ে পরিচালিত তার বিশাল কারখানায় বর্তমানে কর্মী সংখ্যা নেমে এসেছে চার হাজারে। ব্যবসায়িক এই সংকটই এখন তার বাস্তবতা।

ব্যবসার এই দুর্দশা কাটাতে আপাতত পুরো মনোযোগ সেদিকেই দিচ্ছেন অনন্ত জলিল। সে কারণেই তিনি সিনেমাকে ‘আপাতত বিদায়’ জানাচ্ছেন বলে জানিয়েছেন। তার ভাষায়, ব্যবসার অবস্থা এতটাই খারাপ যে অভিনয় নিয়ে কোনো চিন্তাই করছেন না। এমনকি পেন্ডিং থাকা কাজও শেষ করতে পারছেন না।

‘মোস্ট ওয়েলকাম’ ও ‘দিন দ্য ডে’-এর এই নায়ক ও প্রযোজক বলেন, সিনেমা করলেও তিনি কখনোই সিনেমার জন্য পাগল ছিলেন না। শুটিংয়ের ফাঁকেও নিয়মিত ব্যবসার খোঁজ রাখতেন। তার মতে, ব্যবসা একটি ভালো অবস্থায় না ফেরা পর্যন্ত সিনেমায় ফেরাটা এখন তার জন্য যুক্তিসংগত নয়।

অনন্ত জলিল আরও বলেন, যখন কোনো কাজে সংকট দেখা দেয়, তখন সেই সংকট কাটানোর দিকেই মনোযোগ দেওয়াই তার স্বভাব। এখন ব্যবসা ভালো যাচ্ছে না, এই অবস্থায় সিনেমা নিয়ে ব্যস্ত থাকলে সামনে আরও কঠিন পরিস্থিতিতে পড়তে হতে পারে।

২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে সিনেমায় যাত্রা শুরু করেন অনন্ত জলিল। শুরু থেকেই তার প্রতিটি কাজে সঙ্গী ছিলেন স্ত্রী বর্ষা। অনন্ত জলিল বলেন, ভবিষ্যতে যদি কখনো সিনেমা করেন, দুজন একসঙ্গেই করবেন। না হলে দুজনের কেউই করবেন না। তার ভাষায়, এটি তাদের পেশা নয়, শখের কাজ।

বর্তমানে অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা শুটিং পর্যায়ে ছিল। পাশাপাশি জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মাসুদ রানা সিরিজের ‘চিতা’ নামের আরেকটি সিনেমার মহরত হলেও শুটিং শুরু হয়নি। এসব সিনেমার ভবিষ্যৎ নিয়ে অনন্ত জলিল স্পষ্ট করে বলেন, ভালো সময় এলে করবেন, না এলে করবেন না।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিনেমাকে ‘বিদায়’ জানালেন অনন্ত জলিল

আপডেট সময় ০৫:১২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬