‘প্রিন্স’ মোশন ফার্স্ট লুকে শাকিব

আসন্ন ঈদে মুক্তি লক্ষ্য করে প্রকাশ পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স’-এর মোশন ফার্স্ট লুক। ১৬ সেকেন্ডের এই মোশন লুকে শাকিব খানকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন একটি লুকে।

প্রকাশিত ফার্স্ট লুকে শাকিব খানের মুখভর্তি দাঁড়ি, লম্বা চুল, চোখে সানগ্লাস এবং হাতে ইউনিক ডিজাইনের একটি বড় মিউজিক্যাল বন্দুক দেখা যায়। কালো গাউনে তার উপস্থিতি সিনেমাটির চরিত্র ও গল্পের ধরন সম্পর্কে ইঙ্গিত দিচ্ছে।

রোববার (পহেলা ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত এই মোশন ফার্স্ট লুকের মাধ্যমে সিনেমাটিতে শাকিব খানের চরিত্র সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া গেছে। লুক অনুযায়ী, তিনি একজন গ্যাংস্টার চরিত্রে হাজির হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে এটি বড় পরিসরের অ্যাকশনধর্মী সিনেমা হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

সংশ্লিষ্টদের পক্ষ থেকে মোশন লুকটি প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘সে ক্ষমতার পিছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।’ প্রকাশের পরপরই মোশন লুকটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শিরিন সুলতানার প্রযোজনায়, ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’। সিনেমাটির কিছু অংশের শুটিং শ্রীলঙ্কায় সম্পন্ন হয়েছে। বাকি কাজ শেষ করার প্রস্তুতি নিচ্ছেন পরিচালক আবু হায়াত মাহমুদ।

সিনেমাটির ট্যাগলাইন ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু ও সাবিলা নূর। আরও রয়েছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ ও শরীফ সিরাজ।

এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, ‘প্রিন্স’ নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর। তবে পরিচালক আবু হায়াত মাহমুদ আগেই বিষয়টি নাকচ করেন। তার ভাষ্য অনুযায়ী, সিনেমাটির গল্প কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী অবলম্বনে নির্মিত নয়। এটি একটি বড় পরিসরের বাণিজ্যিক সিনেমা।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

‘প্রিন্স’ মোশন ফার্স্ট লুকে শাকিব

আপডেট সময় ০৫:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬