ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে নিরাপদ সবজি চাষের ওপর ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত

পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় একটি ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে। 
আজ দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ জাহাংগীর আলম। উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ নিহার রঞ্জন রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম, উপস্থিত ছিলেন।
​মাঠ দিবসে রঙিন ফুলকপি (জাত: ভ্যালেন্টিনা) এবং নিরাপদ সবজি উৎপাদন প্রযুক্তির প্রদর্শনী করা হয়। বক্তারা কৃষকদের আধুনিক ও বিষমুক্ত পদ্ধতিতে চাষাবাদ করে অধিক লাভবান হওয়ার পরামর্শ দেন। প্রদর্শনীটি দেখে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পীরগঞ্জে নিরাপদ সবজি চাষের ওপর ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬