শিরোনাম :
হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির যুক্তরাষ্ট্রেকে ‘সাত শর্ত’ ইরানের শুটিংয়ের সকালেই থেমে গেলেন অভিনেতা সোহেল খান, বগুড়ায় শেষ নিঃশ্বাস রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত, বাড়বে শীতের অনুভূতি রুশ জাহাজে ড্রোন হামলা, কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন—সেই আলোচনা ভারতের সাথে: তথ্য উপদেষ্টা ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৭ তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

ক্রিকেটে বড় ধাক্কা খেতে যাচ্ছে ভারত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কম জলঘোলা হয়নি। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে যায়নি বাংলাদেশ। শেষ মুহূর্তে টাইগারদের পরিবর্তে ডাকতে হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তানের জন্য ম্যাচ নিয়ে যেতে হয়েছে শ্রীলঙ্কায়। এসব কিছু ভাবনায় নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’ এক প্রতিবেদনে জানিয়েছে, ভবিষ্যতে বড় দুটি টুর্নামেন্টের আয়োজক স্বত্ব হারাতে পারে ভারত। রাজনৈতিক অস্থিরতা আর দেশগুলোর মধ্যে টানাপোড়েন এড়াতে ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত থেকে অস্ট্রেলিয়ায় সরিয়ে নেওয়ার কথা ভাবছে আইসিসি।

আইসিসি মনে করছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের এমন জটিল সম্পর্কের কারণে ভবিষ্যতে বৈশ্বিক আসরগুলো বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। এই সংকট এড়াতেই ভারতকে আয়োজক তালিকা থেকে বাদ দেওয়ার চিন্তা শুরু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক টুর্নামেন্টগুলো নির্বিঘ্নে শেষ করতে আইসিসি এখন বিকল্প ও নিরাপদ ভেন্যু খুঁজছে। এক্ষেত্রে অস্ট্রেলিয়া সবচেয়ে শক্তিশালী দাবিদার।

২০২৯ সালে এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার কথা ছিল ভারতের। দুই বছর পর ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের সঙ্গে সহ-আয়োজক হিসেবে আছে বাংলাদেশও। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে এই দুটি টুর্নামেন্টই এখন ভারত থেকে সরিয়ে অস্ট্রেলিয়ায় নেওয়ার জোর আলোচনা চলছে ক্রিকেট প্রশাসকদের মধ্যে।

সিডনি মর্নিং হেরাল্ড- এর প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান ক্রিকেটের আর্থিক শক্তির মূল কেন্দ্র ভারত। এই কারণে আইসিসি সাম্প্রতিক সময়ে অধিকাংশ বড় টুর্নামেন্টের স্বত্ব ভারতকে দিয়েছে। তবে মাঠের ক্রিকেটে রাজনীতির ছায়া বারবার বাধা হয়ে দাঁড়ানোয় এবার সেই অবস্থান থেকে সরে আসতে পারে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ক্রিকেটে বড় ধাক্কা খেতে যাচ্ছে ভারত

আপডেট সময় ১২:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬