সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পী রেজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসনের বিপরীতে ৩৫টি সংরক্ষিত নারী আসন পাবে বিএনপি। নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী দলীয় মনোনয়নপত্র বিতরণ করা হবে। সংরক্ষিত নারী আসনে  জাতীয়তাবাদী মহিলা দল-এর কেন্দ্রীয় কমিটির সহ ত্রাণ বিষয়ক সম্পাদক শিল্পী রেজা-কে মহিলা এমপি হিসেবে দেখতে চান দলীয় নেতাকর্মীরা। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের অনেকেই তার সাংগঠনিক দক্ষতা, সামাজিক কর্মকাণ্ড এবং দলের প্রতি নিষ্ঠার কথা তুলে ধরছেন।

‎দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শিল্পী রেজা ত্রাণ ও সামাজিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নারীদের সংগঠিত করতে তার সক্রিয়তা নেতাকর্মীদের মধ্যে প্রশংসিত হয়েছে। দলীয় একাধিক নেতাকর্মী মনে করেন, নারী নেতৃত্ব বিকাশে এবং সংসদে কার্যকর ভূমিকা রাখার জন্য তার মতো ত্যাগী ও পরিশ্রমী নেত্রীদের মনোনয়ন দেওয়া উচিত।

তাদের মতে, শিল্পী রেজাকে মহিলা এমপি করা হলে দল যেমন সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে, তেমনি জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্বও জোরদার হবে। নেতাকর্মীরা বলছেন, মাঠপর্যায়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা তাকে জনগণের প্রত্যাশা বুঝতে সহায়তা করবে।

‎শিল্পী রেজা বলেন ,দীর্ঘদিন জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে একাধিক মামলা ও হামলার শিকার হয়েছি। কিন্তু জনগণের পাশে থেকে কখনো সরে যাইনি। ভবিষ্যতেও যাবো না ।

‎তিনি আরো বলেন,নারীদের জীবন মান উন্নয়নে পরিকল্পিত ও টেকসই উদ্যোগ প্রয়োজন, যেখানে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। দলের সমর্থনে কাজ করার সুযোগ করে দিলে, নেতাকর্মীসহ পিঁছিয়ে পড়া মানুষ গুলোর জন্য কাজ করতে চাই।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পী রেজা

আপডেট সময় ০৬:২৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬