শিরোনাম :

নারায়ণগঞ্জে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স

দর্শক চাহিদা পূরণে দেশজুড়ে সম্প্রসারণের ধারায় নারায়ণগঞ্জে চালু হচ্ছে মাল্টিপ্লেক্স চেইন ‘স্টার সিনেপ্লেক্স’-এর নতুন শাখা। ঈদুল ফিতরে উদ্বোধনের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি; অবশেষে আগামীকাল (৭ এপ্রিল) থেকে যাত্রা শুরু করছে শাখাটি।

বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি জানান, প্রাথমিকভাবে প্রতিদিন দু’টি শো—দুপুর ও বিকেলে—চালু থাকবে। শিগগিরই পূর্ণাঙ্গ সময়সূচিতে সবগুলো শো চালু করা হবে।

নারায়ণগঞ্জের জালকুঁড়ি সীমান্ত টাওয়ারে স্থাপিত এই শাখায় রয়েছে তিনটি হল। এর মধ্যে দু’টিতে ১৭৮টি করে আসন এবং একটি হলে ৭৫টি আসন রয়েছে। আধুনিক সাউন্ড সিস্টেম, বড় পর্দা এবং নান্দনিক পরিবেশসহ আন্তর্জাতিক মানের সুবিধা রাখা হয়েছে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, উন্নত মানের সিনেমা হল ছাড়া চলচ্চিত্র শিল্পের বিকাশ সম্ভব নয়। দর্শকদের জন্য নিরাপদ, আরামদায়ক পরিবেশ ও মানসম্মত স্ক্রিন-সাউন্ড নিশ্চিত করতেই তাদের এই উদ্যোগ।

এ বছরের মধ্যেই দেশের আরও কয়েকটি শহরে নতুন শাখা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বড় শহরের বাইরে জেলা ও উপজেলা পর্যায়েও সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নারায়ণগঞ্জে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স

আপডেট সময় ০৬:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬