কটিয়াদিতে সীসা তৈরির কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে অবস্থিত “কে জি এন্টারপ্রাইজ” নামের একটি সীসা তৈরির কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার বাদ জুম্মা মধ্যপাড়া বাজারে কারখানার আশপাশের গ্রামবাসী ও অন্তত সাতটি সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করেন, সীসা তৈরির কারখানা থেকে নির্গত বিষাক্ত পদার্থ ও তেজস্ক্রিয় ঝুঁকি পরিবেশ ও মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। তারা বলেন, জনবহুল এলাকায় কৃষিজমির মাঝখানে এবং কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে কীভাবে এ ধরনের কারখানা স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এসময় বক্তারা আরও বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি উপেক্ষা করে কারা এবং কোন প্রভাবশালী মহলের মদদে কারখানাটি চালু রাখা হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। তারা অবিলম্বে কারখানাটি বন্ধের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৮০ উপজেলায় প্রথম ধাপ ১২ নভেম্বর

১৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কটিয়াদিতে সীসা তৈরির কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৪:৫৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬