শিরোনাম :
শনিবার ছেলের জন্ম, সোমবার ছয়তলার ছাদ থেকে পড়ে মারা গেলেন বাবা হাসিনা দেশে ফিরলেই আইনগত প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে : চিফ প্রসিকিউটর স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর ওপেনার সংকটে নতুন পরীক্ষা বিজ্ঞান কূটনীতির হাত ধরে অভিন্ন ভিত্তির খোঁজে বিশ্ব বিজ্ঞান দিবস ইরানের হুমকির মুখে ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার? রাজধানীতে অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫, মামলা ৫১টি

শনিবার ছেলের জন্ম, সোমবার ছয়তলার ছাদ থেকে পড়ে মারা গেলেন বাবা

ফেনী শহরের একটি ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে আহমেদুর রহমান ওরফে আকাশ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার আহমেদুরের ঘরে একটি ছেলেসন্তানের জন্ম হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার ডানহাম গলির রেনু কলোনিতে এ ঘটনা ঘটে। কীভাবে তিনি ছাদ থেকে পড়লেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত আহমেদুর চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে ফেনীতে কর্মরত ছিলেন।

পুলিশ, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, চাকরির সুবাদে আহমেদুর ওই ভবনের একটি বাসায় ভাড়া থাকতেন। তাঁর স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা থাকেন চট্টগ্রামে। সোমবার সকালে তিনি চট্টগ্রামের বাসা থেকে ফেনীর বাসায় যান। রাত সাড়ে ১০টার দিকে ভবনের ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আহমেদুরের খালু বাহাউদ্দিন মোরশেদ জানান, গত শনিবার আহমেদুরের ঘরে একটি ছেলেসন্তানের জন্ম হয়েছে। সন্তানের মুখে বাবা ডাক শোনার আগেই তিনি মারা গেলেন। বাহাউদ্দিন মোরশেদের ভাষ্য, পারিবারিকভাবে আহমেদুর সুখী ছিলেন। তিনি বলেন, ‘সোমবার বিকেল থেকেই আহমেদুরের মুঠোফোনে সংযোগ পাওয়া যাচ্ছিল না। এর মধ্যেই রাতে ছাদ থেকে পড়ে কীভাবে তাঁর মৃত্যু হলো, আমরা বুঝতে পারছি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অনুসন্ধানের অনুরোধ করছি।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, আহমেদুর বাসার দরজায় তালা দিয়ে ছাদে উঠেছিলেন। কীভাবে তিনি নিচে পড়েছেন, তা এখনো নিশ্চিত নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।ৃ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মহাসড়কে পথচারীদের সামনেই চালকের টাকা ছিনতাই, ভাইরাল ড্যাশক্যাম ভিডিও

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাজধানীতে অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫, মামলা ৫১টি

১০ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শনিবার ছেলের জন্ম, সোমবার ছয়তলার ছাদ থেকে পড়ে মারা গেলেন বাবা

আপডেট সময় ০৪:০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬