শিরোনাম :
জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে   মওলানা ভাসানীঃ শোষিত মানুষের অধিকার আদায়ের আপসহীন নেতা প্রেমের টানে কানাডা থেকে ভারতে প্রেমিকা, বিয়ে ভাঙল বয়সের জন্য প্রথমবারের মতো ব্যাটারিচালিত বিমান উড়াল চীন রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন স্বপ্না বারিধারা থেকে গ্রেপ্তার ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান, ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি যৌক্তিক বললেন তথ্যমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারতের কোনো আনুষ্ঠানিক শর্ত আসেনি: শামা ওবায়েদ

জাহাজভাঙায় বর্জ্য নিয়ন্ত্রণের বৈশ্বিক চুক্তি থেকে সরে আসবে বাংলাদেশ

জাহাজভাঙার ক্ষেত্রে বাসেল কনভেনশনের সংশ্লিষ্ট ধারা থেকে বেরিয়ে এসে হংকং কনভেনশন মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। শিল্পমালিকদের অনুরোধে নেওয়া এ সিদ্ধান্ত নিয়ে পরিবেশবিদ ও আন্তর্জাতিক সংগঠনের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অন্যদিকে সরকার ও শিল্পমালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে, হংকং কনভেনশনই এখন বাস্তবসম্মত পথ।

সিদ্ধান্তের পটভূমি

গত আগস্টে মন্ত্রিপরিষদ জাহাজভাঙা শিল্পের আইন, বিধি ও নীতিমালা পর্যালোচনায় একটি কমিটি গঠন করে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এর প্রধান। ২৯ সেপ্টেম্বর কমিটি বাসেল কনভেনশন থেকে বেরিয়ে আসা এবং হংকং কনভেনশন অনুসরণের সিদ্ধান্ত নেয়।

দুটি কনভেনশনের কাজের পরিধি আলাদা। বাসেল কনভেনশন এক দেশ থেকে অন্য দেশে বর্জ্য চলাচল নিয়ন্ত্রণ করে। হংকং কনভেনশন মূলত ইয়ার্ডে নিরাপদ জাহাজভাঙার বিষয় নিয়ে কাজ করে।

বাসেল কনভেনশনে কী আছে

কনভেনশনের অনুচ্ছেদ-২ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ জাহাজকে বিপজ্জনক বর্জ্য হিসেবে বিবেচনা করা হয়। ধরা যাক, একটি জাহাজ এখনো চলাচলের উপযোগী, কিন্তু মালিক সেটি আর বাণিজ্যিকভাবে ব্যবহার না করে বাংলাদেশের কোনো ইয়ার্ডে বিক্রি করে দিলেন। তখন জাহাজটি বর্জ্য হিসেবে গণ্য হবে।

তবে সব মেয়াদোত্তীর্ণ জাহাজের আমদানি বা ভাঙা এতে নিষিদ্ধ নয়। যেসব জাহাজ বর্জ্যের সংজ্ঞায় পড়ে এবং বিপজ্জনক বর্জ্য বহন করে, কেবল সেগুলোর আন্তসীমান্ত চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

অনুচ্ছেদ-৬ অনুযায়ী বিপজ্জনক বর্জ্য রপ্তানির আগে রপ্তানিকারক দেশ আমদানিকারক দেশকে তা জানাবে এবং লিখিত সম্মতি নেবে। বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তিও থাকতে হবে। অনুচ্ছেদ-৮ বলছে, চুক্তি অনুযায়ী অপসারণ সম্ভব না হলে রপ্তানিকারক দেশ বর্জ্য ফিরিয়ে নিতে বাধ্য।

শিল্পমালিক ও সরকারের যুক্তি

বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড শিপ রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিন বলেন, হংকং কনভেনশন মেনে শিল্পটিকে নিরাপদ করার চেষ্টা চলছে। এ জন্য প্রতিটি ইয়ার্ডে ১৫০ থেকে ২০০ কোটি টাকা বিনিয়োগ করতে হচ্ছে। তাঁর ভাষায়, ‘হংকং কনভেনশন ও বাসেল কনভেনশন হলো এক রোগের দুই চিকিৎসক।’ তাঁরা চান, যেকোনো একজন চিকিৎসক এ রোগের চিকিৎসা করুক। আন্তর্জাতিক শ্রম সংস্থা, আন্তর্জাতিক সমুদ্র সংস্থা ও শিপিং লাইনের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সবাই হংকং কনভেনশনে আছে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুও একই পথে যুক্তি দিয়েছেন। তাঁর বক্তব্য, জাহাজভাঙা-সংক্রান্ত সব বিষয় আন্তর্জাতিক সমুদ্র সংস্থা দেখে এবং হংকং কনভেনশন সংস্থাটির অধীনে। দেশের গ্রিন ইয়ার্ডগুলোও এ কনভেনশনের আলোকে গড়া। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সমস্যা হবে না বলেও তিনি জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রতিটি গ্রিন ইয়ার্ডে বর্জ্য রাখার বিশেষ স্থান আছে, কিছু বর্জ্য পরিবেশ অধিদপ্তরের লাইসেন্সধারী ভেন্ডারের কাছে বিক্রি হয়, আর মিরসরাইয়ে একটি ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি নির্মাণাধীন।

উদ্বেগের জায়গা

পরিবেশবিশেষজ্ঞদের বক্তব্য, হংকং কনভেনশনে জাহাজকে বর্জ্য হিসেবে গণ্য করা হয় না। এ কারণেই শিল্পমালিকেরা এটি বেশি পছন্দ করেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের মতে, জাহাজভাঙার নামে উন্নত বিশ্বের বর্জ্য পাচারের কৌশল হিসেবে এ শিল্পকে ব্যবহার করা হয়। বাসেল কনভেনশনের মাধ্যমে তা প্রমাণের সুযোগ আছে। তাই শিল্পমালিকেরা এর অধীনে থাকতে চান না।

ব্রাসেলসভিত্তিক সংগঠন ‘এনজিও শিপব্রেকিং প্ল্যাটফর্ম’ দীর্ঘদিন ধরে এ শিল্পে শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ নিয়ে কাজ করছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইনভিল্ড জেনসেন লিখিত উত্তরে বলেন, বাংলাদেশের বাসেল কনভেনশন মেনে চলার প্রয়োজন আছে। পরিত্যক্ত জাহাজকে এর বাইরে নিয়ে এলে সামুদ্রিক বাস্তুতন্ত্র ও উপকূলীয় পরিবেশ আরও ক্ষতির মুখে পড়বে, ঝুঁকিতে পড়বেন উপকূলের বাসিন্দারাও। তাঁর পরামর্শ, দুটি কনভেনশন পাশাপাশি কার্যকর থাকতে পারে এবং একসঙ্গে থাকলে পরিবেশ ও শ্রমিকের সুরক্ষা আরও মজবুত হবে।

ফিরে দেখা: হাইতির ঘটনা

বাসেল কনভেনশনের জন্ম এক বিতর্কিত জাহাজযাত্রার পরিণতিতে। ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া বন্দর থেকে ‘পেলিকন’ নামের একটি জাহাজ ১৪ হাজার টন দূষিত ছাই নিয়ে সাগরে পাড়ি দেয়। দুই বছর ভেসে থাকলেও কোনো দেশ জাহাজটিকে নোঙর করার অনুমতি দেয়নি। ১৯৮৮ সালের অক্টোবরে জাহাজের ক্যাপ্টেন ঘোষণা দেন, তাঁরা একটি দেশের উপকূলে ছাই ফেলেছেন, দেশের নাম বলেননি। পরে জানা যায়, দেশটি হাইতি। এ নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদ ওঠে, যার প্রেক্ষিতে ১৯৮৯ সালের ২২ মার্চ জাতিসংঘের উদ্যোগে বাসেল কনভেনশন তৈরি হয়। বাংলাদেশসহ ১৭০টি দেশ এতে অনুস্বাক্ষর করেছে। ঘটনাটির বিবরণ আছে টাইম ম্যাগাজিনের ১৯৮৯ সালের ২ জানুয়ারি সংখ্যার একটি প্রতিবেদনে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

হাসিনাকে ফেরাতে ভারতের কোনো আনুষ্ঠানিক শর্ত আসেনি: শামা ওবায়েদ

১৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জাহাজভাঙায় বর্জ্য নিয়ন্ত্রণের বৈশ্বিক চুক্তি থেকে সরে আসবে বাংলাদেশ

আপডেট সময় ০১:৩৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬