শিরোনাম :
তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান, ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি যৌক্তিক বললেন তথ্যমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারতের কোনো আনুষ্ঠানিক শর্ত আসেনি: শামা ওবায়েদ মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী’ : আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ? চাঁদা না পেয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, ভোট ৪ হাজার ২৮৪ ইউনিয়নে সাত বছরের বিচ্ছেদ ভুলে প্রিয়া রমনের কাছেই ফিরলেন রঞ্জিত নাশকতার পেছনে ৩৫ জন, যে তিন জেলায় তৈরি হচ্ছে ককটেল স্থগিত হলো পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের তৃতীয় সভা, নতুন তারিখ পরে

পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, ভোট ৪ হাজার ২৮৪ ইউনিয়নে

দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। এই পাঁচ ধাপে সারা দেশের মোট ৪ হাজার ২৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোন ইউনিয়নে কবে ভোট, তা আগামী বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আজ সোমবার, ১৬ নভেম্বর কমিশনের চলমান বৈঠক থেকে এ তথ্য জানা গেছে।

কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি এবং চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি ইউনিয়নে নির্বাচন হবে। সবশেষ পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ইউপি নির্বাচন পাঁচ ধাপে হবে। তখন তিনি বলেছিলেন, ইউনিয়ন পরিষদগুলোর তালিকা পর্যালোচনা করা হচ্ছে এবং কমিশন সভায় তা চূড়ান্ত করা হবে।

বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গও আসে। নির্বাচন কমিশন জানায়, তাঁর দেশে ফেরার সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কমিশনের ভাষ্য, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল দাবি জানায়নি বলেও জানায় ইসি।

বৈঠকে কমিশন আরও জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আগামী ১০ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি চলছে। এতে চারজন নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান, ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

স্থগিত হলো পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের তৃতীয় সভা, নতুন তারিখ পরে

১৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, ভোট ৪ হাজার ২৮৪ ইউনিয়নে

আপডেট সময় ০৪:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬