শিরোনাম :
তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান, ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি যৌক্তিক বললেন তথ্যমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারতের কোনো আনুষ্ঠানিক শর্ত আসেনি: শামা ওবায়েদ মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী’ : আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ? চাঁদা না পেয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, ভোট ৪ হাজার ২৮৪ ইউনিয়নে সাত বছরের বিচ্ছেদ ভুলে প্রিয়া রমনের কাছেই ফিরলেন রঞ্জিত নাশকতার পেছনে ৩৫ জন, যে তিন জেলায় তৈরি হচ্ছে ককটেল স্থগিত হলো পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের তৃতীয় সভা, নতুন তারিখ পরে

চাঁদা না পেয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গুলির পর ফোন করে ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ফোনে বলা হয়, ‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।’

রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় ঘটনাটি ঘটে। দুটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে ভবনের দ্বিতীয় তলার একটি জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই কক্ষে তখন কেউ ছিলেন না।

বাড়ির মালিক মো. জাফরের অভিযোগ, প্রায় ১০ মাস আগে রায়হান নামে একজন তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। জাফরের ভাষ্য অনুযায়ী, রায়হান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তখন জাফর স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে ছিলেন। দেশে ফেরার পর রায়হান আর যোগাযোগ করেননি। তবে গত বুধবার আবার ফোন করে একই অঙ্কের টাকা দাবি করা হয়। এর কয়েক দিন পরই গুলির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরের বিভিন্ন এলাকায় বড় সাজ্জাদের নাম ব্যবহার করে ব্যবসায়ী ও ভবনমালিকদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন রায়হান ও ডেভিড ইমন। ডেভিড ইমন গ্রেপ্তার হওয়ার পর রায়হান চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে।

তবে ফেসবুকে দেওয়া এক পোস্টে রায়হান দাবি করেছেন, তাঁর নাম ব্যবহার করে অন্যরা এসব অপকর্ম করছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, জাফর ভূমি কেনাবেচার সঙ্গে যুক্ত। তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে জানা গেছে। রাত সোয়া ১২টার দিকে দুটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ভবন লক্ষ্য করে গুলি ছোড়ে।

ওসি আরও জানান, অভিযুক্ত রায়হান ও ভুক্তভোগী জাফর দুজনের বাড়িই রাউজান উপজেলায়। তাঁরা একে অপরকে চেনেন। এ ঘটনায় জাফরকে থানায় এসে মামলা করতে বলা হয়েছে। জাফর জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি মামলা করবেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান, ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

স্থগিত হলো পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের তৃতীয় সভা, নতুন তারিখ পরে

১৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

চাঁদা না পেয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি

আপডেট সময় ০৫:২৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬