ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল সাতটার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১) তাঁকে গ্রেপ্তার করে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা প্রতিবেদন তৈরির সময় জানা যায়নি।
গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এসআরবি সাঈদ খোকনকে তাঁদের কাছে হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাঈদ খোকন বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের দক্ষিণ অংশের প্রথম মেয়র ছিলেন। তিনি ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে।
আইনি প্রেক্ষাপটে, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন, তাঁর মা শাহানা হানিফ এবং স্বজন ফারহানা সাঈদ ও জাবেদ আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।
শিরোনাম :
বারিধারা থেকে গ্রেপ্তার ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ১১:৩৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- 34
জনপ্রিয় সংবাদ




















