শিরোনাম :
বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজরা, না দিলেই গুলি পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী বিজয় দিবসে আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি ক্রয় কমিটির ছয় মাসে তেল আমদানিতে খরচ ৮ হাজার কোটি টাকা প্রাণিসম্পদকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী  মেডিকেল-ডেন্টালে ভর্তির লড়াই ১৮ ডিসেম্বর মামলার জালে সরকারি ছয় ব্যাংকের ১.৭৪ লাখ কোটি টাকা রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ভয়াবহ হামলা বহুমাত্রিক দারিদ্র্য সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ: ইউএনডিপি

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্পে অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পাঁচটি নতুন প্রকল্প, চারটি সংশোধিত প্রকল্প এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে। এই ১০টি প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা।

আজ বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান।

অর্থের উৎস

প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা। প্রকল্প ঋণ থেকে আসবে আট হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা। সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় হবে দুই হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা।

কোন মন্ত্রণালয়ের কয়টি প্রকল্প

অনুমোদিত প্রকল্পের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি। সমাজকল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি করে প্রকল্প রয়েছে।

স্বাস্থ্য খাতে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন অনুমোদন পেয়েছে। একই সঙ্গে যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পেরও দ্বিতীয় সংশোধন হয়েছে। এ প্রকল্পের আওতায় জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি নতুন প্রকল্প হলো পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। এর বাইরে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তা টেকসই করতে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের চতুর্থ সংশোধনও অনুমোদিত হয়েছে।

বিদ্যুৎ খাতে দুটি নতুন প্রকল্প অনুমোদন পেয়েছে। এর একটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থার ক্ষমতা বৃদ্ধির প্রকল্প। অন্যটি চট্টগ্রাম ও সিলেট বিভাগে পল্লী বিদ্যুতের বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বৃদ্ধির প্রকল্প।

পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার ৬৪/২এ ও ৬৪/২বি পুনর্বাসন প্রকল্প অনুমোদিত হয়েছে।

৫০ কোটি টাকার কম ব্যয়ের সাত প্রকল্প

সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাতটি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। এগুলো ইতিমধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে:

চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা ও জলাবদ্ধতা নিরসন এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন
বন্যা পুনর্গঠন জরুরি সহায়তা প্রকল্প
কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ
ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ
অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন
ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন

সভায় উপস্থিত ছিলেন যাঁরা

সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আটোয়ারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বহুমাত্রিক দারিদ্র্য সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ: ইউএনডিপি

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্পে অনুমোদন

আপডেট সময় ০৪:৫২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬