শিরোনাম :
অটোরিকশা : আতঙ্ক বনাম অধিকারের জটিল সমীকরণ বাংলাদেশকে ঘিরে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের একের পর এক হুঁশিয়ারি শমীকের বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজরা, না দিলেই গুলি পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী বিজয় দিবসে আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি ক্রয় কমিটির ছয় মাসে তেল আমদানিতে খরচ ৮ হাজার কোটি টাকা প্রাণিসম্পদকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী  মেডিকেল-ডেন্টালে ভর্তির লড়াই ১৮ ডিসেম্বর মামলার জালে সরকারি ছয় ব্যাংকের ১.৭৪ লাখ কোটি টাকা

বাংলাদেশকে ঘিরে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের একের পর এক হুঁশিয়ারি শমীকের

বাংলাদেশকে ঘিরে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের একের পর এক হুঁশিয়ারি ও বিতর্কিত মন্তব্যের মধ্যেই দলটির অবস্থানে পরিবর্তনের আভাস মিলেছে। নেতাকর্মীদের সংযত থাকার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, প্রতিবেশী দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করার দায়িত্ব রাজ্য নেতাদের নয়, বরং ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

বুধবার (২৫ নভেম্বর) তিনি এই আহ্বান জানান। অথচ কয়েক দিন আগেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সাধারণ মানুষকে পথে নামার ডাক দিয়েছিলেন তিনি। সেই প্রেক্ষাপটে তাঁর সর্বশেষ বক্তব্যকে বিজেপির তাৎপর্যপূর্ণ অবস্থান বদল হিসেবে দেখা হচ্ছে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, শমীকের এই সংযত অবস্থানের পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ইস্যুতে দলেরই কয়েকজন নেতার বেফাঁস মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক। বিশেষ করে মঙ্গলবার বিজেপি নেতা অর্জুন সিংয়ের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি প্রকাশ্যে বলেছেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়া হবে। দেশটিতে হিন্দুদের ওপর হামলার প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

এ ধরনের বক্তব্যের সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর মতে, বাংলাদেশের অভ্যন্তরীণ সংঘাতকে পশ্চিমবঙ্গের ধর্মীয় বা রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার করা বিপজ্জনক। প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে ভারতের কোনো বক্তব্য থাকলে তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই আসা উচিত বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অটোরিকশা : আতঙ্ক বনাম অধিকারের জটিল সমীকরণ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মামলার জালে সরকারি ছয় ব্যাংকের ১.৭৪ লাখ কোটি টাকা

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বাংলাদেশকে ঘিরে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের একের পর এক হুঁশিয়ারি শমীকের

আপডেট সময় ০৬:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬