শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

যে ৫ অভ্যাসে অসুখবিসুখ লেগেই থাকে

  • এস কে চন্দন :
  • আপডেট সময় ০৮:৩৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • 335

অসুখবিসুখ লেগেই আছে? হরমোনের ভারসাম্য নষ্ট হচ্ছে না তো! কোন ৫ অভ্যাস এর জন্য দায়ী? হরমোনের ওঠানামা কেন হয়? প্রতিদিনের কোন  কোন অভ্যাস শরীরের ক্ষতি করছে জেনে নিয়ে সতর্ক থাকুন।

হরমোনের ভারসাম্য বিগড়ে গেলেই হাজারটা অসুখবিসুখ হানা দেবে। শরীরের পাশাপাশি মানসিক জটিলতাও বাড়বে। সমস্যা হবে প্রজননে। জেনে নেওয়া যাক এমন পাঁচ অভ্যাস যার জন্য হরমোনের ভারসাম্য নষ্ট হচ্ছে।

১) খুব বেশি শর্করাজাতীয় খাবার খেয়ে ফেলছেন কি? অতিরিক্ত মিষ্টিজাত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। না হলেও রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে ইনসুলিনের ভারসাম্য বিগড়ে দেবে।

২) অফিসের কাজ ও বাড়ির সব কিছু সামলাতে গিয়ে প্রচুর মানসিক চাপ নিয়ে ফেলছেন? অতিরিক্ত উদ্বেগ, দুশ্চিন্তা, উৎকণ্ঠা হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে।

৩) মদ্যপান কিন্তু হরমোনের উপর প্রভাব ফেলে। ফলে শরীরে হরমোনের সমতা নষ্ট হতে পারে। কাজেই সীমা রেখে মদ্যপান করুন। বেশি ধূমপানও ঠিক নয়। তামাক ও তামাকজাত দ্রব্যের বেশি ব্যবহার কমাতে হবে।

৪) শরীর ও মন ভাল রাখতে গেলে ঠিক মতো ঘুমেরও প্রয়োজন আছে। প্রতি দিন ৬-৮ ঘণ্টা ঘুম না হলেই তখন শরীরের কল-কব্জা বিগড়োতে থাকবে।

৫) হরমোনের সমতা রাখার জন্য শরীরকে সক্রিয় রাখাও দরকার। তাই নিয়মিত যোগাসন, কার্ডিয়ো বা যে কোনও ধরনের ব্যায়াম করা উচিত। শরীরচর্চা না করলেই মেদ জমবে শরীরে। তখন হরমোনের ভারসাম্য নষ্ট হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যে ৫ অভ্যাসে অসুখবিসুখ লেগেই থাকে

আপডেট সময় ০৮:৩৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪