শিরোনাম :
যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছিল, সেভাবেই শতভাগ বাস্তবায়ন করা হবে মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় অন্তত ৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, আহত ৩ সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসংযোগের ঘটনায় ভারতের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ নাহিদের জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আগুন-সহিংসতা ২১ জেলায়, প্রশ্নের মুখে নিরাপত্তা বাহিনীর ভূমিকা তিন মাসে বাড়ল ২০ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

জয়ার চিন্তার মূলে যারা

অনলাইন ডেস্ক:
জয়া বলেন, “চলুন এই রমজানে আমরা রাস্তার এই অসহায় প্রাণীদের কথা একটু চিন্তা করি। আমাদের ঘরের বাইরে তাদের জন্য কিছু খাবার রেখে দেই।”

প্রাণীপ্রেমী হিসেবে নাম আছে অভিনেত্রী জয়া আহসানের। প্রাণী সুরক্ষায় তিনি সরব, এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের সচেতনতামূলক পোস্ট দিতেও সক্রিয়। ঢাকা-কলকাতার এই ব্যস্ত অভিনেত্রী এবার চিন্তিত পথে বেঁচে থাকা কুকুরদের জন্য।

ফেইসবুকে জয়া লিখেছেন, “আমাদের দেওয়া কেক, বিস্কুটেই রাস্তার বেশিরভাগ কুকুরদের পেট ভরে। কিন্তু রমজান মাসে সেটাও তাদের কপালে জোটে না।..তাই সামান্য খাবারের জন্য সারাদিন এদিক-সেদিক ঘুরে বেড়ায়।”

এই পরিস্থিতিতে কুকুরদের প্রতি সংবেদনশীল হতে আহ্বান জানিয়েছেন জয়া।

তিনি বলেছেন, “চলুন এই রমজানে আমরা রাস্তার এই অসহায় প্রাণীদের কথা একটু চিন্তা করি। আমাদের ঘরের বাইরে তাদের জন্য কিছু খাবার রেখে দেই।”

কিছুদিন আগে হাতি নির্যাতন বন্ধেও উদ্যোগী হন জয়া। সার্কাস, ভ্রমণ, শোভাবর্ধনসহ বাণিজ্যিক ও রাজনৈতিক কাজে হাতির ব্যবহার বন্ধে আদেশ চেয়ে গত ১৮ ফেব্রুয়ারি এ রিট আবেদন করেন জয়া ও প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠন পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (‘প’ ফাউন্ডেশন)।

সেই রিট আবেদনের শুনানি নিয়ে সার্কাস, ভ্রমণ, শোভাবর্ধন, বাণিজ্যিক ও রাজনৈতিক কাজে হাতি ব্যবহারের জন্য ব্যক্তি মালিকানায় লাইসেন্স দেওয়া এবং নবায়ন কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেয় হাই কোর্ট।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জয়ার চিন্তার মূলে যারা

আপডেট সময় ০৭:৪২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪