ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের পাশে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে প্রিয় জন্মভূমিতে ফিরেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাকে দেখতে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে তারেক রহমানের গাড়িবহর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে। সেখানে আগে থেকেই বিজিবি, পুলিশ ও সিএসএফের সমন্বয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছিল।

তারেক রহমান হাসপাতালে পৌঁছানোর আগেই বিকেল ৫টা ১০ মিনিটে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান গুলশানের বাসভবন থেকে হাসপাতালে পৌঁছান।

এর আগে বিকেলে পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট সড়ক) সংলগ্ন গণঅভ্যর্থনা মঞ্চের সংক্ষিপ্ত ভাষণ শেষে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন।

আজ বেলা সাড়ে ১১টার দিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘বিজি ২০২’ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ পেরিয়ে মাটি ছুঁয়ে দেশের মুক্ত বাতাসে নিঃশ্বাস নেন তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বিমানবন্দর থেকে বেরিয়ে কড়া নিরাপত্তায় বুলেটপ্রুফ বাসে করে, রাস্তার দুপাশে দাঁড়ানো লাখ লাখ নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়ে এবং জনতার উত্তাল তরঙ্গ পেরিয়ে ৩০০ ফিট সড়ক সংলগ্ন বিশাল গণঅভ্যর্থনার মঞ্চে উপস্থিত হন তারেক রহমান।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মায়ের পাশে তারেক রহমান

আপডেট সময় ০৬:৫৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫