শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন
ইরান যুদ্ধের প্রতিবাদ

যুক্তরাষ্ট্রে ৬০ সাবেক সেনা সপরিবারে গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভ করায় দেশটির ৬০ জনেরও বেশি সামরিক অভিজ্ঞতাসম্পন্ন সাবেক সেনা (ভেটেরান) ও তাদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সংবাদমাধ্যম ‘দ্য হিল’ জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে কংগ্রেসের একটি ভবনে যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ায় তাদের আটক করে পুলিশ।

ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ের ভেতরে আয়োজিত এই বিক্ষোভের নেতৃত্বে ছিল অভিজ্ঞ সেনাসদস্যদের বেশ কয়েকটি সংগঠন। গ্রেপ্তারদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী সাবেক সেনাসদস্যও রয়েছেন বলে জানা গেছে। অন্তত ৬২ জনকে আটকের তথ্য নিশ্চিত করেছে ক্যাপিটল পুলিশ।

বিক্ষোভকারীরা ক্যানন ভবনের রোটুন্ডার কেন্দ্রে জড়ো হয়ে হাতে লাল টিউলিপ ফুল ধারণ করেন। তারা জানান, মার্কিন হামলায় নিহত ইরানি নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই লাল ফুল বেছে নেওয়া হয়েছে। এ সময় তাদের হাতে ‘ইরানের ওপর যুদ্ধ বন্ধ করো’ সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা জাতীয় পতাকা ভাঁজ করার আনুষ্ঠানিকতা (ফ্ল্যাগ-ফোল্ডিং সেরিমনি) পালন করছেন। যা এই যুদ্ধে এ পর্যন্ত নিহত ১৩ জন মার্কিন সেনাসদস্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা হিসেবে করা হয়েছে।

বিক্ষোভ চলাকালীন ভবনজুড়ে যুদ্ধবিরোধী স্লোগান প্রকম্পিত হয়ে ওঠে। দীর্ঘ সময় অবস্থানের পর বিক্ষোভকারীদের হাত প্লাস্টিকের জিপ-টাই দিয়ে বেঁধে সেখান থেকে সরিয়ে নেয় ক্যাপিটল পুলিশ। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন। ইরানে চলমান মার্কিন সামরিক অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের পাশাপাশি সাবেক সেনাসদস্যদের মধ্যে বাড়তে থাকা অসন্তোষের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে এই ঘটনাকে।

সূত্র: আলজাজিরা।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইরান যুদ্ধের প্রতিবাদ

যুক্তরাষ্ট্রে ৬০ সাবেক সেনা সপরিবারে গ্রেপ্তার

আপডেট সময় ১২:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬