ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে এসএসসি পরীক্ষা প্রথম দিনে ২২ পরীক্ষার্থী অনুপস্থিত

সারাদেশে একযোগে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার ১ম দিন বাংলা ১ম পত্র এবং আল কুরআন মাজিদ ও তাজভিদ প্রথমপত্র দিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার ( ২১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার চারটি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। এতে উপজেলার চারটি কেন্দ্রে স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮২৯ জন পরীক্ষার্থী অংশ নেয়।এছাড়াও ২২জন পরীর্ক্ষী অনুপস্থিত ছিল।

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ জানান, ভোকেশনালসহ মোট পরীক্ষার্থী এই কেন্দ্রে ৬১৮ জন। এদের মধ্যে ছাত্র ৩১১ ও ছাত্রী ৩০৭ জন এবং অনুপস্থিত ৩জন। এই কেন্দ্রে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা।

আটোয়ারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী কেন্দ্র সচিব মোঃ জাহাঙ্গীর আলম জানান, তাদের কেন্দ্রে ভোকেশনালসহ মোট পরীক্ষার্থী ৬৯২ জন। এদের মধ্যে ছাত্র ৩৬৮ ও ছাত্রী ৩২৪ জন এবং অনুপস্থিত ৮ জন। কেন্দ্রটিতে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা আইসিটি কর্মকর্তা এ.এম আরিফুল ইসলাম।

মির্জাপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব পরিমল চন্দ্র চট্টোপাধ্যায় জানান, ওই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৮৬ জন। এদের মধ্যে ছাত্র ৯১ ও ছাত্রী ৯৫ জন এবং অনুপস্থিত ৪ জন। এই কেন্দ্রে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দাখিল পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ আব্দুল মান্নান জানান, এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৩৩ জন। এদের মধ্যে ছাত্র ২২০ ও ছাত্রী ১০৬ জন এবং অনুপস্থিত ৭ জন। কেন্দ্রটিতে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফারুক হোসেন।

পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, পঞ্চগড়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুর রহমান এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান সার্বক্ষনিক পরীক্ষা কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছেন।

এছাড়াও শিক্ষা বোর্ডের মনোনীত ভিজেলেন্স টিম পরীক্ষা কেন্দ্রগুলোর সুশৃঙ্খল পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, উপজেলার ৪টি পরীক্ষা কেন্দ্রে সরকার তথা শিক্ষা মন্ত্রীর দেয়া নির্দেশনা শতভাগ অনুসরণ করে পরীক্ষা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরো বলেন, জেলা প্রশাসন থেকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুর রহমান আমাদের আটোয়ারীতে পরীক্ষা চলাকালীন দায়িত্বে থাকবেন।

ইউএনও আরো বলেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে বাড়তি নিরাপত্তা এবং কঠোর নজরদারী নিশ্চিতে তৎপর রয়েছে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আটোয়ারীতে এসএসসি পরীক্ষা প্রথম দিনে ২২ পরীক্ষার্থী অনুপস্থিত

আপডেট সময় ১০:০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬