শিরোনাম :
বাবা ডাব খাচ্ছিলেন তিনজন এসে লাথি মেরে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শেকৃবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ ইসরায়েলে কেউই পায়নি ৬১ আসন, ঝুলে গেল ক্ষমতার সমীকরণ মিরপুর টেস্টে ৯৯-তে থেমে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ ও হামে ৭ শিশুর মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল শুরু ৩১ অক্টোবর, আগে করালে গ্রহণযোগ্য নয় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত চারজন, আহত ১১ মিরপুর টেস্টে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয় আকস্মিক পরিদর্শনে পাঁচ চিকিৎসককে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

প্রহসনের নির্বাচনের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়নি : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান আজ বৃহস্পতিবার দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সরকার নির্বাচন কিভাবে করে, সেটাতো বিশ্ববাসী জানে-এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সাজানো গোছানো প্রহসনের নির্বাচনের জন্য তো বাংলাদেশ সৃষ্টি হয়নি।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে রাজধানীর শান্তিনগরে সদ্য কারান্তরীণ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় সোহেলের বড় মেয়ে তার বাবাকে নিয়ে কথা বলেন, ন্যায় বিচার কামনা করেন।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার ব্যর্থ হয়েছে। রোহিঙ্গা নাগরিকরা আসার পর সরকার একের পর এক আলোচনা করে গেল কিন্তু এখন রোহিঙ্গা বিষয়টি কোথায় দাঁড়িয়েছে। এর আগেও দেশে রোহিঙ্গা নাগরিকরা এসেছিল। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে তাদেরকে দুবার ফিরিয়ে দেওয়া হয়েছে। একবার বেগম খালেদা জিয়ার সময়ে আরেকবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়া হয়েছে মিয়ানমারে।’ আওয়ামী লীগ সরকার যেখানে হাত দিয়েছে সেখানেই ব্যর্থ হয়েছে মন্তব্য করে ড. মঈন খান বলেন, ‘এরা দুটি জায়গায় সফল হয়েছে। একটি হলো বিরোধী দলকে দমন করতে আরেকটি এদেশের দরিদ্র মানুষের অর্থ বিদেশে পাচার করতে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে।’

আরো পড়ুন : আন্দোলনে জনগণের বিজয় হবে : মির্জা ফখরুল

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

‘ডাকিনী বিদ্যা’ নিয়ে পর্দায় আসছে পায়েল

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আকস্মিক পরিদর্শনে পাঁচ চিকিৎসককে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

২৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

প্রহসনের নির্বাচনের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়নি : মঈন খান

আপডেট সময় ০২:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪