শিরোনাম :
পাকিস্তান থেকে আমদানি করা ১৫০ টন তামাক জব্দ বাবা ডাব খাচ্ছিলেন তিনজন এসে লাথি মেরে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শেকৃবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ ইসরায়েলে কেউই পায়নি ৬১ আসন, ঝুলে গেল ক্ষমতার সমীকরণ মিরপুর টেস্টে ৯৯-তে থেমে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ ও হামে ৭ শিশুর মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল শুরু ৩১ অক্টোবর, আগে করালে গ্রহণযোগ্য নয় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত চারজন, আহত ১১ মিরপুর টেস্টে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয়

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শেকৃবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে বেগম রোকেয়া সরণিতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তাঁরা।

সকাল ১০টা থেকেই ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সড়কে নেমে নানা স্লোগান দিতে দিতে বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি, সচিবালয় স্থাপনের পরিকল্পনা বাতিল করে মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে।

শিক্ষার্থীরা জানান, গবেষণা কার্যক্রম চালানোর মতো পর্যাপ্ত মাঠ বিশ্ববিদ্যালয়ের নেই। ফলে পুরোনো বাণিজ্য মেলার মাঠটি তাঁদের গবেষণা ও অন্যান্য কাজের জন্য গুরুত্বপূর্ণ। সেখানে সচিবালয় বসালে এলাকার পরিবেশে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

আন্দোলনে অংশ নেওয়া দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, ‘পুরোনো বাণিজ্য মেলার মাঠটি আমাদের বিশ্ববিদ্যালয়ের মাঠ। ১৯৩৮ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার সময় মাঠটি এর অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী সময়ে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের গবেষণাসহ বিভিন্ন কার্যক্রমে মাঠটি ব্যবহৃত হয়েছে। আশির দশকে সরকার এটি নিয়ে নেয়। আমরা আমাদের গবেষণার জন্য মাঠটি আবার ফেরত চাই।’

এর আগে বুধবার সকালে পুরোনো বাণিজ্য মেলার মাঠে নির্মাণাধীন দুটি মেলার স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর আন্দোলনরত শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বৃহস্পতিবার তাঁরা আবারও সড়কে নেমে অবরোধ করেন।

মাঠটির মালিকানা ও ব্যবহার নিয়ে বিশ্ববিদ্যালয়ের দাবি এবং সরকারের পরিকল্পনার মধ্যে বিরোধ চলছে। এই বিরোধের জেরেই তিন দিন ধরে আন্দোলন চলছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মিরপুর টেস্টে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয়

২৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শেকৃবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট সময় ০২:৪৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬