শিরোনাম :
ইসরায়েলে কেউই পায়নি ৬১ আসন, ঝুলে গেল ক্ষমতার সমীকরণ মিরপুর টেস্টে ৯৯-তে থেমে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ ও হামে ৭ শিশুর মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল শুরু ৩১ অক্টোবর, আগে করালে গ্রহণযোগ্য নয় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত চারজন, আহত ১১ মিরপুর টেস্টে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয় আকস্মিক পরিদর্শনে পাঁচ চিকিৎসককে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি, গভীর সমুদ্রবন্দর, শিল্প ও প্রযুক্তিতে জাপান-বাংলাদেশ সমন্বিতভাবে কাজ করবে ‘মহব্বত’-এ শাকিব খানের নায়িকা কি পাকিস্তানের কিনজা হাশমি

হারুনের ঘটনায় ‘পুলিশের সবাই বিব্রত’ : সাদ্দাম

চলমান বার্তা অনলাইন ডেস্ক:
ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে মারধরের ঘটনায় ‘পুলিশের সবাই বিব্রত বোধ করছে’ বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি সাদ্দাম হোসাইন। একইসঙ্গে তিনি বলেছেন, ‘যারা এ ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাই, তাদের বিষয়ে আমরা সতর্ক আছি। যারা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যত্যয় করতে চায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় তাদের ফাঁদে ছাত্রলীগ পা দেবে না।’

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি কার্যালয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ছাত্রলীগ সভাপতি।

ভুক্তভোগীর পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে ছাত্রলীগ মামলা করতে নিষেধ করেছে। তাহলে মামলা করবেন না আপনারা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘পরিবারকে মামলা করতে দেওয়া হচ্ছে না, এটি ভুল কথা। এ নিয়েই আমরা কথা বলেছি। আজকে ডিএমপি কমিশনারকে বলেছি, তদন্ত কমিটির প্রতিবেদন যেন দ্রুত দেওয়া হয়। সুষ্ঠু বিচার বিবেচনা করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়, সেটি নিয়েই আমরা কথা বলেছি। বিষয়টি নিয়ে পুলিশের সবাই বিব্রতবোধ করছে।’

এ বিষয়টিকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রলীগের মধ্যে কোনো ধরনের তিক্ত সম্পর্ক সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে কি না—প্রশ্ন করা হলে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘সেটির কোনো সুযোগ নেই, আমাদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে।’

সাদ্দাম হোসেন বলেন, ‘অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও অনভিপ্রেত ঘটনা ঘটেছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা সেই ঘটনাটির আশু সুরাহা নিশ্চিত করার জন্য, আইনের শাসন সুচিন্তিত করার জন্য এবং যারা দায়ী তাদের যেন যথাযথ ও যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয় সেটির জন্য গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ও আজ ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেছি।’

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের দাবিগুলো সুস্পষ্টভাবে জানিয়েছি এবং ডিএমপি কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন বিভাগীয় তদন্ত প্রক্রিয়াধীন। দ্রুত তদন্তের আলোকে সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করা হবে।’

এর আগে আজ সোমবার বেলা সোয়া ১২টার দিকে সাদ্দামকে ডিএমপি সদর দপ্তরে প্রবেশ করতে দেখা যায়। এর কিছু সময় পর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও সেখানে পৌঁছান। ছাত্রলীগের শীর্ষ এই দুই নেতা ডিএমপি কমিশনার গোলাম খন্দকার ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলে কেউই পায়নি ৬১ আসন, ঝুলে গেল ক্ষমতার সমীকরণ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

‘মহব্বত’-এ শাকিব খানের নায়িকা কি পাকিস্তানের কিনজা হাশমি

২৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হারুনের ঘটনায় ‘পুলিশের সবাই বিব্রত’ : সাদ্দাম

আপডেট সময় ১২:০৮:১১ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩