শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

পিরোজপুরে প্রাইভেটকার দুঘর্টনায় ৮ জনের মৃত্যু

পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর সড়কের নুরানী গেট এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পরে আটজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারের ভেতর থেকে আটটি মৃতদেহ উদ্ধার করে।

প্রাইভেটকারটি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পিরোজপুরের নাজিরপুর হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। নিহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও চার শিশু রয়েছে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)। এ পরিবারটির বসবাস ছিল শেরপুর জেলার খোলআচার পাড়ায়। এছাড়া নিহত শাওনের এক স্বজন বাকি চারজনের পরিচয় নিশ্চিত করেছেন। তারা হচ্ছেন শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম, ছেলে আবদুল (৩) ও অপর ছেলে শাহাদাৎ (১০)। এই চারজনের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকায়।

পুলিশ জানায়, মৃতদেহগুলো পিরোজপুর সদর হাসপাতালে রাখা হয়েছে।

মুরাদ নামে নিহত শাওনের এক স্বজন জানিয়েছেন, শাওন নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়ায় তার গ্রামের বাড়িতে দেখা করে ঢাকায় যাওয়ার জন্য এ পথে আসেন।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান জানান, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে আটজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে মোতালেব নামে একজনের সাথে থাকা আইডি কার্ড থেকে তার পরিচয় পাওয়া গেছে। নিহত মোতালেব সেনাবাহিনীর সিভিল স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

আরো পড়ুন : পরিবারসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পিরোজপুরে প্রাইভেটকার দুঘর্টনায় ৮ জনের মৃত্যু

আপডেট সময় ১১:৪৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪