শিরোনাম :
মার্কিন শুল্ক চুক্তি নিয়ে স্বচ্ছতা ও খোলামেলা আলোচনা চান ব্যবসায়ীরা মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল হাতে পাঁচ যুবকের হামলা ২৪২ রানে অপরাজিত সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয় শিশুদের শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক অভিষেকের বাড়িতে রাত ২টায় সশস্ত্র হামলার অভিযোগ, উড়িয়ে দিল বিজেপি গ্রাম পুলিশের বেতন বাড়ল ৩ হাজার টাকা, মিলবে মোবাইল ভাতাও ট্রাকের চাপায় বাবা মা সহ নিহত আট মাসের শিশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়ছেন তাওহীদ হৃদয়, ১৫৪ রানে অপরাজিত দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

মণিপুরে সহিংসতা দমনে ১০ হাজার সেনা পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার

জাতিগত সহিংসতা দমনে ভারতের পূর্বাঞ্চলের মণিপুর রাজ্যে আরও ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। গতকাল শুক্রবার (২২ নভেম্বর) সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন মণিপুরের প্রধান নিরাপত্তা পরামর্শক কুলদীপ সিং। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, মণিপুরে আগে থেকেই ১৯৮ কোম্পানি বা প্রায় ২৫ হাজারের মতো সেনা অবস্থান করছিল। নতুন করে আরও ৯০টি কোম্পানি পাঠানো হবে সেখানে। এই ৯০টি কোম্পানিতে রয়েছে প্রায় ১০ হাজার ৮০০ সেনা।

নিরাপত্তা পরামর্শক কুলদীপ সিং বলেন, ‘কেন্দ্র থেকে নতুন করে ৯০ কোম্পানি সেনা পাচ্ছি। ইতোমধ্যে তাদের একটি বড় অংশ ইম্ফলে (মণিপুরের রাজধানী) পৌঁছেছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় নজরদারি চালাতে আমরা সেনাদের মোতায়েন করছি।”

কুলদীপ সিং আরও বলেন, ‘কয়েকদিনের মধ্যে সব এলাকা সেনাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা নির্ভুল ব্যবস্থা গ্রহণ করেছি। এ ছাড়া প্রত্যেক বিভাগে নতুন কর্ডিনেশন সেল এবং যৌথ কন্ট্রোল রুম স্থাপন করা হবে। যেগুলো এরই মধ্যে চালু হয়েছে, সেগুলো আমরা পর্যবেক্ষণ করেছি।’

 মণিপুরে রাতভর গোলাগুলি থানায় হামলা বাড়িঘরে আগুন

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর বাঘা মাজারের গ্রিল ও সিন্ধুকের তালা ভেঙ্গে টাকা চুরি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মণিপুরে সহিংসতা দমনে ১০ হাজার সেনা পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার

আপডেট সময় ১১:০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪