শিরোনাম :
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল বিদ্যুৎ স্থাপনা হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে ডিসেম্বরে একমাত্র শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অটোরিকশা : আতঙ্ক বনাম অধিকারের জটিল সমীকরণ বাংলাদেশকে ঘিরে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের একের পর এক হুঁশিয়ারি শমীকের বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজরা, না দিলেই গুলি পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী বিজয় দিবসে আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তরুণ প্রজন্মের ভাষা না বুঝলে আ.লীগের মতোই পরিণতি : হাসনাত আব্দুল্লাহ

আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে তাদেরও আওয়ামী লীগের মতো পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্যে তিনি একথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে না যারা বলেন, তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের ইন্ধনে ছিলেন। আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কি না তা এখন প্রাসঙ্গিক বিষয় নয়। বরং আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেক নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচার না হওয়া পর্যন্ত যারা আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলবে তারা গত ১৬ বছর আওয়ামী লীগের জাহিলিয়াতের রাজনীতির ইন্ধনে ছিল।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা গত ৫ আগস্ট চূড়ান্ত হয়ে গেছে। একদিকে জুলাই-আগস্টের বিপ্লবীরা তাদের বিপ্লবের লিখিত দালিলিক স্বীকৃতির জন্য অপেক্ষা করছে, অন্যদিকে রাষ্ট্রযন্ত্র ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে নানাভাবে প্রস্তুতি নিচ্ছে। তাই আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা সে সিদ্ধান্ত নতুন করে নেওয়ার কিছুই নেই।

কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দ্রুত প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কয়েকজন সংগঠকসহ জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন উপস্থিত ছিলেন। পরে দুই সংগঠনের নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ও সোনারগাঁও উপজেলার কাঁচপুরে পৃথক পথসভায় অংশ নেন।

আওয়ামী লীগ যদি ফিরে, তবে ভয়ংকর রূপে ফিরবে: নুর

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

তরুণ প্রজন্মের ভাষা না বুঝলে আ.লীগের মতোই পরিণতি : হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ০৫:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫