শিরোনাম :
সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল বিদ্যুৎ স্থাপনা হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে ডিসেম্বরে একমাত্র শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অটোরিকশা : আতঙ্ক বনাম অধিকারের জটিল সমীকরণ বাংলাদেশকে ঘিরে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের একের পর এক হুঁশিয়ারি শমীকের বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজরা, না দিলেই গুলি পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী বিজয় দিবসে আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি ক্রয় কমিটির ছয় মাসে তেল আমদানিতে খরচ ৮ হাজার কোটি টাকা

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল

ভোজ্যতেলের বাজারে আবারও দাম বাড়ার খবর এল। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সেখানেই দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৪ টাকা থেকে বেড়ে হয়েছে ২০৭ টাকা। খোলা সয়াবিনের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ধরা হয়েছে ১৮৮ টাকা। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনের দাম ১ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ১৫ টাকা। তবে খোলা পাম তেলের দামে কোনো হেরফের হয়নি। এটি আগের মতোই লিটারপ্রতি ১৬৬ টাকা থাকছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীন উপস্থিত ছিলেন। এ ছাড়া সংশ্লিষ্ট সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সরকারি ক্রয় কমিটির ছয় মাসে তেল আমদানিতে খরচ ৮ হাজার কোটি টাকা

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল

আপডেট সময় ০৭:২৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬