শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

টর্চ জ্বালিয়ে সংঘর্ষ; নিহত ১, আহত ৪০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের মকরমপট্টি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে কুদ্দুস মোল্লা (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত কুদ্দুস মোল্লা বজলু মুন্সি গ্রুপের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ জানান, রোববার (৪ মে) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টর্চ লাইট জ্বালিয়ে দবির মাতুব্বর ও বজলু মুন্সি সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটে। সম্প্রতি বজলু মুন্সির ঘনিষ্ঠ সাবেক ইউপি সদস্য মিরাজ মেম্বার দলবদল নিয়ে দবির মাতুব্বরের গ্রুপে যোগ দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়।

মনসুর আহমেদ আরও জানান, সোমবার একটি খিচুড়ি খাওয়ার আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে কুদ্দুস মোল্লা নিহত হন। এ ঘটনায় আহত হয় অন্তত ৪০ জন। খবর পেয়ে ৪-৫ গাড়ি পুলিশ দল ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিব জুবায়ের নাদিম বলেন, রোববার রাতে সংঘর্ষে আহত অবস্থায় একাধিক রোগী ভর্তি হন। নিহত কুদ্দুস মোল্লার গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। বাকি আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, গ্রুপবদলের পর একটি সামাজিক আয়োজনকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে। এতে একজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

টর্চ জ্বালিয়ে সংঘর্ষ; নিহত ১, আহত ৪০

আপডেট সময় ১১:১৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫