শিরোনাম :
 বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত পোশাকশ্রমিকের মজুরি: ২২ হাজারে অনড় শ্রমিক, ১৫,৭০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে প্রথমবার একসঙ্গে তিন বাহিনীর বিশেষ মহড়ায় প্রধানমন্ত্রী হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির যুক্তরাষ্ট্রেকে ‘সাত শর্ত’ ইরানের শুটিংয়ের সকালেই থেমে গেলেন অভিনেতা সোহেল খান, বগুড়ায় শেষ নিঃশ্বাস রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত, বাড়বে শীতের অনুভূতি রুশ জাহাজে ড্রোন হামলা, কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার

১৫ জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্যুৎকেন্দ্র দুর্নীতি মামলার লিভ টু আপিল শুনানি

ফাইল ফটো

শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র স্থাপন মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন, এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) লিভ টু আপিলের শুনানির জন্য আগামী ১৫ জুলাই দিন ধার্য করা হয়েছে।

আজ রোববার (১৮ মে) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ তারিখ ধার্য করেন বলে জানান দুদকের আইনজীবী আসিফ হাসান।

বার্জ মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে ২০০৭ সালে তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০০৮ সালের ৩ ফেব্রুয়ারি এই মামলায় সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালতে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। তখন আদালত ছয়জনের সাক্ষ্যগ্রহণ করেন। পরে শেখ হাসিনার আবেদনে এই মামলার বিচার কাজ স্থগিত করেন হাইকোর্ট।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মামলাটি বাতিলে রুল শুনানির উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে রুল যথাযথ ঘোষণা করে ২০১০ সালের ১৩ এপ্রিল বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ শেখ হাসিনা বিরুদ্ধে করা মামলাটি বাতিল করে রায় দেন।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দীর্ঘ দেড় দশক পর আপিল বিভাগে লিভ টু আপিল করে দুদক। গত ১৭ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় লিভ টু আপিলটি শুনানির কার্যতালিকায় আসে। আজ তিন বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ১৫ জুলাই শুনানির জন্য দিন ধার্য করেন। বাসস।

মমতাজকে কারাগারে পাঠালেন আদালত

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

 বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

১৫ জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্যুৎকেন্দ্র দুর্নীতি মামলার লিভ টু আপিল শুনানি

আপডেট সময় ০৫:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫