শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

গাজীপুরে সাংবাদিক হত্যা : জিজ্ঞাসাবাদের জন্য আটক ৫

গাজীপুর মহানগরীরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। একইসঙ্গে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

আজ শুক্রবার (৮ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার রবিউল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ কর্মকর্তা রবিউল জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তার বহুতল বিপণিবিতান শাপলা ম্যানশনের সামনে এক ব্যক্তি এক নারীকে কিল-ঘুষি মারছিলেন। এ সময় নারীর সঙ্গে থাকা কয়েকজন যুবক চাপাতি দিয়ে ওই ব্যক্তির ওপর হামলা চালায়। এই ঘটনাটি সাংবাদিক তুহিন মোবাইলফোনে ভিডিও ধারণ করছিলেন। হামলাকারীরা তাকে ভিডিও ধারণ করতে নিষেধ করে এবং তা মুছে ফেলতে বলে। তুহিন ঘটনাস্থল থেকে চলে গেলেও হামলাকারীরা তাকে অনুসরণ করে পাশের মসজিদ মার্কেটে গিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

উপপুলিশ কমিশনার জানান, হামলাকারীরা চিহ্নিত হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় নিহত তুহিনের বড় ভাই সেলিম মিয়া বাদী হয়ে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত আসাদুজ্জামান তুহিনের মরদেহ ময়নাতদন্ত শেষে গাজীপুর চৌরাস্তার ঈদগাহ মাঠে জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। তাকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

অন্যদের কোপানোর ভিডিও ধারণ করায় খুন হন সাংবাদিক তুহিন

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গাজীপুরে সাংবাদিক হত্যা : জিজ্ঞাসাবাদের জন্য আটক ৫

আপডেট সময় ০৫:৫৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫